রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শুরু ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি, খরচ কত?

Published on: September 2, 2026
India-Brazil Match
---Advertisement---

আর এক মাসের অপেক্ষা, তারপর ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক (India-Brazil Match) ভারত বনাম ব্রাজিল—এই বহু প্রতীক্ষিত FIFA International Friendly ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। টিকিটের অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য অবশেষে এল বড় খবর। ২ সেপ্টেম্বর অর্থাৎ আজ বিকেল ৪টে থেকে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিট বুকিং প্ল্যাটফর্ম District-এর মাধ্যমে চলছে এই বিক্রি।

India-Brazil Match: টিকিটের দাম কত?

দামের ক্ষেত্রে রয়েছে একাধিক ক্যাটিগরি। সবচেয়ে কম দামের টিকিট ₹৯৯৯, যা B1 Silver ও D1 Silver বিভাগে পাওয়া যাচ্ছে। B1 Silver-এর দাম ₹৯৯৯ থেকে ₹১,৫০০।

₹২,০০০ দামে C1 বিভাগ, ₹২,৫০০ দামে B1 Gold ও D1 Gold এবং ₹৩,৫০০ দামে A1 Left/Right Silver ও C1 Left/Right Gold টিকিট রয়েছে। A1 Left/Right Gold-এর দাম ₹৪,৫০০।

এ ছাড়া B2 ও D2-র টিকিট ₹৬,০০০, C3 বিভাগ ₹৬,০০০, A3 Left/Right ₹৭,০০০ এবং C2 Left/Right ₹৭,০০০। A2 Left/Right-এর দাম ₹৯,০০০। সবচেয়ে দামি VIP Left ও VIP Right—₹১৫,০০০। অর্থাৎ সর্বনিম্ন ৯৯৯ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০০ টাকার টিকিট রয়েছে।

প্রতিটা টিকিটের সঙ্গে যোগ হবে ১৮% GST.

কীভাবে ঢুকবেন স্টেডিয়ামে?

(India-Brazil Match) টিকিট পুরোপুরি অনলাইনে বিক্রি হচ্ছে। দর্শকদের জন্য বিশেষ সুখবর, বুক করা টিকিটের জন্য আলাদা করে অফলাইনে রিডিম করার প্রয়োজন নেই। অ্যাপের টিকিট দেখিয়ে স্ক্যান করেই স্টেডিয়ামে প্রবেশ করা যাবে। প্রতি ক্রেতা সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন এবং কেনাকাটা সম্পূর্ণ করার জন্য ১০ মিনিট করে সময় দেওয়া হচ্ছে।

হাসপাতালে বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টের আগে বড় ধাক্কা পাকিস্তানের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “শুরু ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি, খরচ কত?”

Leave a Comment