কেরালায় ফুটবল নিয়ে উন্মাদনার আবহে এবার সেই রাজ্যে নজর কাড়ল পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবারের সদস্যের উপস্থিতি। রোনাল্ডোর বোন এলমা আভেইরোর সঙ্গে সাক্ষাৎ করলেন কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ফুটবলপ্রেমী কেরালাবাসীর হয়ে রোনাল্ডোর প্রতি ভালোবাসার বার্তাও পৌঁছে দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এলমার সাক্ষাৎ
কেরালা সফরে থাকা এলমা আভেইরোর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। সাক্ষাতের একটি ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি। সেখানে দু’জনকে কথা বলতে দেখা যায়। পরে এলমার সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী।
সতীশন লেখেন, রোনাল্ডোর বোনের সঙ্গে তাঁর কথা হয়েছে। কেরালার মানুষের ফুটবলের প্রতি এবং বিশেষ করে (Cristiano Ronaldo) ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতি যে গভীর ভালোবাসা, সেই কথাও এলমাকে জানিয়েছেন তিনি। এলমা নাকি কেরালার ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা রোনাল্ডোর কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
কেরালার প্রেমে এলমা
কেরালায় ছুটি কাটাতে এসে স্থানীয়দের সঙ্গে মিশছেন এলমা। সামাজিক মাধ্যমে নিজের সফরের বিভিন্ন মুহূর্তের ছবিও পোস্ট করছেন তিনি। ফুটবল-পাগল কেরালায় তাঁর উপস্থিতি স্বাভাবিকভাবেই নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে তাঁর ছবি দেখে বেশ কয়েকজন রোনাল্ডো-ভক্ত তাঁকে চিনেও ফেলেছেন।
Cristiano Ronaldo: রোনাল্ডো-ভক্তদের উন্মাদনা
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল-নাসেরের হয়ে খেলেছেন।
মেসি-সাক্ষাৎ বাতিল ঘিরে তদন্ত
তবে এলমার কেরালা সফরের সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, কয়েক দিন আগেই লিওনেল মেসির বাতিল হওয়া কেরালা সফর ঘিরে বিতর্ক তৈরি হয়। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন সতীশন। সেই আবহেই (Cristiano Ronaldo) রোনাল্ডোর পরিবারের সদস্যের সঙ্গে তাঁর সাক্ষাৎ নতুন করে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
ডার্বির আগে আকাশ-ঝড়, ইউনাইটেডকে ৩-০ ওড়াল ইস্টবেঙ্গল













2 thoughts on “কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রোনাল্ডোর বোন, ভারতে আসছেন CR7?”