টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে লাইনে ধস নামায় বৃহস্পতিবার ভোররাত থেকেই চরম বিপত্তি। ফরাক্কা ব্যারেজে ঢোকার মুখে আপ লাইনের একটি অংশ আচমকাই বসে যায়। ঘটনায় ব্যাহত হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গমুখী একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল। সমস্যায় পড়েছেন বহু যাত্রী।
Farakka Railline Collapsed: বৃষ্টিতে নরম মাটি, বসে গেল রেললাইন
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ফরাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনের একটি অংশে ধস নামে। টানা বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যাওয়ার কারণেই রেললাইনের ওই অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও কর্মীরা। নিরাপত্তার কথা মাথায় রেখে শুরু করা হয় ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন ও মেরামতির কাজ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই কাজ।
আটকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন
রেললাইন বসে যাওয়ার জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে। রেল সূত্রের খবর, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেল-সহ বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। তবে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত আপ লাইনে মেরামতির কাজ চলার পাশাপাশি একটি সিঙ্গেল লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
ভোররাতে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর, বিজেপিকে নিশানা কালীঘাট তৃণমূলের
রেলকর্মীরা ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখছেন রেলের আধিকারিকরা। (Farakka Railline Collapsed)
প্রবল বৃষ্টির মধ্যে গুরুত্বপূর্ণ রেলপথে এই ধসকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। তাই স্টেশনে যাওয়ার আগে যাত্রীদের রেলের পরবর্তী নির্দেশ অনুযায়ী ট্রেনের আপডেট জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।












The app installation was a breeze. No glitches and the graphics are top notch. Glad I decided to use newjilislotdownload.