নিউ আলিপুরে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দু’টি সংস্থার অফিসে তল্লাশি অভিযান চলল। বৃহস্পতিবার নিউ আলিপুরের এই দুই অফিসে তল্লাশি চালায় দুর্নীতি বিরোধী কমিশনের তিন সদস্যের একটি দল। পাশাপাশি, হাকিমস পলিমের্কাস প্রাইভেট লিমিটেডের অফিসেও চলে তল্লাশি ও নথিপত্র খতিয়ে দেখার কাজ (Firhad Hakim)।
Firhad Hakim: কেন তল্লাশি?
প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের তিন সদস্যের একটি দল বৃহস্পতিবার সংশ্লিষ্ট সংস্থাগুলিতে পৌঁছয়। সংস্থার বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক নথি খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। কমিশনের তদন্তকারী দল প্রয়োজনীয় নথি সংগ্রহের পাশাপাশি সংস্থাগুলির বিভিন্ন লেনদেন ও অন্যান্য তথ্যও যাচাই করে দেখছে। তবে এই তল্লাশি অভিযান থেকে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট অনিয়মের বিষয়ে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছুই জানানো হয়নি (Firhad Hakim)।
তবে সূত্র মারফত খবর, প্রতিষ্ঠাতা হিসেবে ফিরহাদ হাকিমের নাম উল্লেখ রয়েছে সংস্থাগুলির ওয়েবসাইটে। সংস্থার বিভিন্ন নথি, কাগজপত্র এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে বা কোন মামলায়র সূত্র ধরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তা এখনও কিছু জানা যায়নি। নিউ আলিপুরের এই তল্লাশি অভিযান ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে। কমিশনের তদন্তে আরও কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সকলের।
উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত হয়েছে। কমিশনের ক্ষমতার মধ্যে প্রয়োজনীয় নথি তলব ও পরীক্ষা করার বিষয়ও রয়েছে।












1 thought on “নিউ আলিপুরে ফিরহাদের দুই সংস্থায় তল্লাশি, কী পেলেন তদন্তকারীরা?”