রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আজও কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কেমন বৃষ্টি হবে?

Published on: September 4, 2026
---Advertisement---

সকালে বেশ মনোরম পরিবেশ। ভ্যাপসা গরম নেই। তবে হাওয়া অফিস জানিয়েছে, মধ্যপ্রদেশ ও লাগোয়া এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। শুক্রবারের মধ্যে এই নিম্নচাপ আরও উত্তর ও উত্তর-পশ্চিমে সরবে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অত্যন্ত ধীর গতিতে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার কারণে সোমবার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি থামেনি। বরং ভারী বৃষ্টি চলেছে বৃহস্পতিবার পর্যন্ত। তবে আপাতত দুর্যোগ কিছুটা হলেও কেটেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে বৃষ্টি এখনও ছাড়েনি। দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ( Weather Update )

কেমন থাকবে দক্ষিণবঙ্গ

দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় বৃষ্টির পরিমাণ একটু হলেও বেশির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। এ ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুক্রবার এবং শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। বৃহস্পতিবার শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি কম। শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। (Weather Update )

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment