রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বয়স নিয়ে কারচুপি, রোহিতসহ ৬২ ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ BCCI-এর

Published on: September 4, 2026
Indian Cricketer Banned
---Advertisement---

বয়সের গরমিলের অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বাংলার লেগ-স্পিনার রোহিত যাদব-সহ মোট ৬২ জন ক্রিকেটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল বোর্ড। কয়েক সপ্তাহ আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছিলেন রোহিত। তবে বয়সের কারচুপির অভিযোগে এবার তাঁকে দু’বছরের জন্য ব্যান করা হলো। তাঁর নথিতে জন্ম তারিখ নিয়ে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ। শুধু রোহিত নন, বয়স ও নথিপত্রে গরমিলের অভিযোগে CAB-এর তালিকায় রয়েছেন ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য রবি কুমারও। হঠাৎ কীভাবে চোখে পড়ল এই অসঙ্গতি?

Indian Cricketer Banned: শ্রীলঙ্কা সফরেই ধরা পড়ল বয়সের গরমিল

রোহিত মূলত উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও বাংলার হয়ে ক্রিকেট খেলেন। গত জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন তিনি। সেখানে ছ’টি উইকেট নেওয়ার পাশাপাশি শেষ টেস্টে ভারতকে জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রোহিত। কিন্তু শ্রীলঙ্কা সফরের সময় তাঁর নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে বয়স নিয়ে বড়সড় অসঙ্গতি সামনে আসে। দেখা যায়, রোহিতের নামে তিনটি আলাদা জন্ম শংসাপত্র রয়েছে। একটিতে জন্মসাল ২০০৭, অন্যটিতে ২০০৯ এবং তৃতীয়টিতে ২০১০। ফলে বয়সভিত্তিক ক্রিকেটে তাঁর খেলার যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে যায়।

এখানেই শেষ নয়, রোহিতের আধার সংক্রান্ত নথিতেও একাধিক পরিবর্তনের তথ্য পাওয়া গিয়েছে। CAB-তে রেজিস্ট্রেশনের সময় তাঁর জন্মসাল ২০০৭ হিসেবে নথিভুক্ত ছিল। পরে ২০১৭ এবং ২০২০ সালে আধার আপডেট করার সময় জন্মসাল ২০০৬ দেখানো হয়। আবার ২০২১ সালে তা বদলে ২০০৯ করা হয়।

জুনিয়র দল থেকে আগেই বাদ, এবার ২ বছরের নিষেধাজ্ঞা

বয়সের নথিতে এই অসঙ্গতি CAB-র নজরে আগেই এসেছিল। সেই কারণে রোহিতকে বাংলার জুনিয়র দল থেকে দূরে রাখা হয়েছিল। পাশাপাশি বিষয়টি BCCI-কেও জানানো হয়েছিল। এবার সেই অভিযোগের ভিত্তিতেই চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে BCCI। বোর্ড সুত্রে খবর, রোহিতকে দুই বছরের জন্য ঘরোয়া ক্রিকেটে খেলা থেকে ব্যান করা হয়েছে। দেশের সমস্ত অনুমোদিত রাজ্য ক্রিকেট সংস্থাকেও এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এর ফলে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে এই মাসের শেষ দিকে রাজকোট ও আহমেদাবাদে যে ওয়ান ডে এবং অন্যান্য ম্যাচগুলি হওয়ার কথা, সেখানেও রোহিত আর খেলতে পারবেন না।

ISRO-র GSLV-F17 সফল উৎক্ষেপণে নতুন ইতিহাস ভারতের, প্রশংসায় মোদি

শুধু রোহিত নন, তালিকায় U-19 বিশ্বকাপজয়ীও

রোহিতের বিরুদ্ধে পদক্ষেপই শেষ নয়। বয়স ও নথিপত্র নিয়ে অসঙ্গতির অভিযোগে CAB মোট ৬২ জন ক্রিকেটারকে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ মরশুমে যেকোনও রকম টুর্নামেন্টে খেলা থেকে বিরত থাকতে হবে।এই তালিকায় রয়েছেন ভারতের ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রবি কুমারও। CAB-এর নথিতে তাঁর বয়সের হিসাবে প্রায় ৪৫ মাসের অসঙ্গতি ধরা পড়েছে বলে খবর। (Indian Cricketer Banned)

তালিকায় রয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার বিশাল ভাট্টিও। এখনও পর্যন্ত তিনি তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। এছাড়াও একাধিক বয়সভিত্তিক ক্রিকেটারের নথিতে কয়েক বছরের অসঙ্গতি ধরা পড়েছে।

সব মিলিয়ে ক্রিকেটারদের বয়স এবং নথিপত্র যাচাইয়ের ব্যবস্থা আরও কড়াকড়ি করার পথে হাঁটছে CAB। ইতিমধ্যেই অযোগ্য ঘোষণা করা ক্রিকেটারদের তালিকা এবং সংশ্লিষ্ট তথ্য সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বয়সের কারচুপি করে যাতে কেউ বাড়তি সুবিধা নিতে না পারেন, সেই লক্ষ্যেই এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “বয়স নিয়ে কারচুপি, রোহিতসহ ৬২ ক্রিকেটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ BCCI-এর”

Leave a Comment