রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভালো, টাটকা ইলিশ চিনবেন কীভাবে? রইল সহজ কয়েকটি টিপস

Published on: September 6, 2026
how to identify fresh hilsa
---Advertisement---

বর্ষা মানেই বাঙালির পাতে ইলিশ। গরম ভাতের সঙ্গে ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, ভাপা কিংবা ইলিশ পাতুরির নাম শুনলেই জিভে জল আসে (How to identify fresh hilsa)। কিন্তু বাজারে গিয়ে ভালো ইলিশ বেছে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। দাম দিয়ে মাছ কিনে বাড়ি ফেরার পর যদি দেখা যায় মাছটি তেমন টাটকা নয়, তা হলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তাই বাজারে যাওয়ার আগে কয়েকটি সহজ বিষয় মাথায় রাখলেই অনেকটা বুঝে নিতে পারবেন, মাছটি ভালো কি না।

How to identify fresh hilsa?

পেট মোটা, মাথা-লেজ সরু হলে নজর দিন

ভালো ইলিশ সাধারণত দেখতে অনেকটা পটলের মতো হয়। অর্থাৎ মাঝের অংশ বা পেটের দিকটা তুলনামূলক মোটা এবং মাথা ও লেজের দিক সরু। একেবারে লম্বাটে, রোগা ধরনের মাছ না নিয়ে পেটের দিকে ভরাট মাছ বেছে নেওয়াই ভালো। এমন ইলিশে সাধারণত চর্বি বেশি থাকার কারণে স্বাদও ভালো হতে পারে। (Ilish Buying Tips)

মাছের আকারের ক্ষেত্রেও মাঝারি থেকে বড় ইলিশ অনেকেই পছন্দ করেন। প্রায় ৮০০ গ্রাম থেকে ১.২ কেজি ওজনের ইলিশে ভালো স্বাদ ও তেল পাওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: নীল, সবুজ, কমলা- কেন দুধের প্যাকেটের রং আলাদা হয়? লুকিয়ে কোন সংকেত?

মাছের রুপোলি রং দেখুন

ইলিশের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য তার রুপোলি রং। টাটকা মাছের গায়ে সাধারণত উজ্জ্বল, চকচকে রুপোলি ভাব থাকে। কোথাও অস্বাভাবিক লাল বা গোলাপি রং দেখা গেলে একটু সাবধান হওয়া ভালো। কারণ মাছকে আকর্ষণীয় দেখাতে কৃত্রিম রং ব্যবহার করা হয়েছে কি না, সেটাও খেয়াল করা দরকার।

চোখ ঘোলা হলে কিনবেন না

মাছের চোখ দেখে টাটকা ভাব বোঝার চেষ্টা করতে পারেন। ভালো ইলিশের চোখ সাধারণত পরিষ্কার, উজ্জ্বল এবং কিছুটা লাল দেখায়। চোখ যদি ঘোলাটে, বসে যাওয়া বা দুধের মতো সাদা দেখায়, তা হলে মাছটি বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে রাখা হতে পারে। (How to identify fresh hilsa)

কানকো লাল হলেই সব ঠিক নয়

অনেকেই বাজারে মাছের কানকো তুলে একেবারে টকটকে লাল রং দেখেই মাছ টাটকা বলে ধরে নেন। কিন্তু শুধু কানকোর রং দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। শরীরের গঠন, চোখ, গন্ধও দেখা জরুরি।

মাছটা হাতে নিয়ে একটু টিপে দেখুন

টাটকা ইলিশ সাধারণত একটু শক্ত হয়। আঙুল দিয়ে মাছের পেট বা ঘাড়ের দিকে হালকা চাপ দিলে যদি মাছটি নরম মনে হয় বা মাছের গায়ে দাগ বা গর্ত থেকে যায়, তা হলে মাছটি খুব টাটকা নাও হতে পারে। (Ilish Buying Tips)

গন্ধেও বোঝা যায় মাছের জাত

ভালো জাতের ইলিশে সাধারণত হালকা, মাছের আঁশটে গন্ধ থাকবে। কিন্তু মাছ থেকে যদি তীব্র পচা, কটু গন্ধ বেরোয়, তা হলে সেটি এড়িয়ে চলাই ভালো।

মাথার আকারও গুরুত্বপূর্ণ

ইলিশের মাথার দিক সাধারণত সরু ও কিছুটা ছূঁচালো হয়। কানকোর কাছ থেকে শরীর ধীরে ধীরে চওড়া হতে শুরু করে। তাই মাছ কেনার সময় শুধু ওজন নয়, মাথা থেকে পেট এবং লেজ পর্যন্ত পুরো গঠনটা একবার দেখে নিন।

মাছ কাটার সময় রক্তের রং দেখুন

মাছটি যদি দোকানেই কেটে দেয়, তা হলে কাটার সময় মাছের রক্তের রং দেখুন। রক্ত যদি লালচে থাকে, মাছ তুলনামূলক টাটকা হওয়ার সম্ভাবনা বেশি। আর রক্ত কালচে দেখালে মাছটি অনেক দিন ধরে সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। (How to identify fresh hilsa)

আরও পড়ুন: রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস—হার্টের স্বাস্থ্য ভালো রাখতে তিনটিকেই নিয়ন্ত্রণে রাখুন

সব মিলিয়ে, শুধু কানকো বা শুধু রুপোলি রং দেখে ইলিশ কিনবেন না। মাছের পেটের গঠন, চোখ, গায়ের রং, গন্ধ এবং সম্ভব হলে কাটার সময়ের রক্তের রং—সবকিছু দেখে একটু সময় নিয়ে মাছ বাছলেই দাম দিয়ে কেনা ইলিশে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment