রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস—হার্টের স্বাস্থ্য ভালো রাখতে তিনটিকেই নিয়ন্ত্রণে রাখুন

Published on: September 5, 2026
Health Tips
---Advertisement---

হার্টের সমস্যা কখনওই হঠাৎ করে ধরা পড়ে না। অনেক সময় শরীরে কোনও লক্ষণ দেখা দেওয়ার বহু বছর আগে থেকেই হয়তো হৃদ্‌যন্ত্রের উপর চাপ তৈরি হতে শুরু করেছিল। আমরা তখন সেটিকে খুব একটা পাত্তা দিইনি। আর সেই ঝুঁকিই পরবর্তীতে মারাত্মক হয়ে ওঠে। তবে জানেন কি তিনটি সাধারণ পরীক্ষাতেই আপনার হার্টের স্বাস্থ্য সম্পর্কে আপনি জানতে পারেন। সেই তিনটি হলো রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা। সমস্যা হলো, এই তিনটি বাড়লেও প্রথম দিকে অনেকের কোনও উপসর্গ থাকে না। তাই নিয়মিত পরীক্ষা করানোই হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখার অন্যতম সহজ উপায়।

Health Tips: রক্তচাপ বেশি হলে কী হয়?

রক্ত যখন ধমনীর দেওয়ালে চাপ দেয়, তাকেই বলা হয় রক্তচাপ। রক্তচাপ দীর্ঘদিন বেশি থাকলে হৃদ্‌যন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। ধমনীর দেওয়ালও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়ে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাবারে নুন কমান, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। প্রতিদিন প্রায় ৩০ মিনিট দ্রুত হাঁটা, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। ধূমপান এড়িয়ে চলুন এবং অ্যালকোহল সীমিত রাখুন। শরীর ভালো থাকলেও নিয়মিত রক্তচাপ মাপুন।

কোলেস্টেরল বাড়লে বিপদ

শরীরের জন্য কিছুটা কোলেস্টেরল প্রয়োজন ঠিকই। কিন্তু রক্তে ‘খারাপ’ LDL কোলেস্টেরল বেশি থাকলে তা ধমনীর দেওয়ালে জমে প্লাক তৈরি করতে পারে। সময়ের সঙ্গে এই প্লাক, ধমনীর পথ সরু করে দেয়। কোনও প্লাক হঠাৎ ফেটে গেলে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাকও হতে পারে।

তাই ভাজাভুজি কমিয়ে বাদাম, বীজ, স্বাস্থ্যকর তেল, শাকসবজি, ফল এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খান। নিয়মিত শরীরচর্চাও জরুরি। ৩০ বছরের পর বিশেষ করে নিয়মিত লিপিড প্রোফাইল পরীক্ষা করানো ভালো। চিকিৎসক ওষুধ দিলে নিজের ইচ্ছায় তা বন্ধ করবেন না।

পার্কস্ট্রিটে হোটেল-রেস্তোরাঁয় হানা, উদ্ধার পচা মাংস-সহ বিপুল নষ্ট খাবার

ডায়াবেটিসের প্রভাবও পড়ে হার্টে

রক্তে শর্করা দীর্ঘদিন বেশি থাকলে তা ধমনির ভিতরের সূক্ষ্ম আবরণ ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে ধমনিতে চর্বি জমার প্রক্রিয়া দ্রুত হয় এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। ডায়াবেটিসের সঙ্গে আবার অনেক সময় উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের সমস্যাও থাকে। (Health Tips)

চিনি ও অতিরিক্ত প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট কমিয়ে শাকসবজি, ডাল, গোটা শস্যের মতো খাবার রাখুন পাতে। ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন।

তিনটি সমস্যা একসঙ্গে হলে ঝুঁকি বেশি

রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস একসঙ্গে থাকলে বিপদ আরও বাড়ে। উচ্চ রক্তচাপ ধমনীকে দুর্বল করে, কোলেস্টেরল সেখানে প্লাক তৈরি করে এবং ডায়াবিটিস সেই ক্ষতির প্রক্রিয়াকে আরও দ্রুত করে।

তাই কোনও উপসর্গকে উপেক্ষা না করে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাবার, শরীরচর্চা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই হার্টকে সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস—হার্টের স্বাস্থ্য ভালো রাখতে তিনটিকেই নিয়ন্ত্রণে রাখুন”

Leave a Comment