রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

আইফোন থেকে বিদায় নিচ্ছে ‘গেরুয়া’ রং, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল Apple?

Published on: September 5, 2026
---Advertisement---

আইফোনপ্রেমীদের জন্য বড় খবর। আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসতে পারে Apple-এর নতুন iPhone 18 Pro সিরিজ। আর তার আগেই বিদায় নিতে পারে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এর জনপ্রিয় ‘Cosmic Orange’ রং। ফলে এই বিশেষ রঙের আইফোন কিনতে চাইলে হাতে থাকতে পারে মাত্র ছয় দিন। (iPhone 18 Pro)

‘কসমিক অরেঞ্জ আইফোন’ থেকে ‘হার্মেস অরেঞ্জ’

iPhone 17 Pro সিরিজে ‘Cosmic Orange’ ছিল একেবারেই আলাদা। Apple-এর Pro মডেলের সাধারণ কালো, সাদা বা ধূসর রঙের বাইরে গিয়ে উজ্জ্বল কমলা রং নজর কেড়েছিল। ভারতে এই রংকে অনেকে ‘Vivid Orange’ বলেও ডাকতে শুরু করেন। অনেকের কাছে এটি গেরুয়া রংও ছিল। চিনে আবার এর নাম ছড়ায় ‘Hermès orange’ হিসেবে ।জনপ্রিয়তার এই ছবি Apple-কেও নতুন করে ভাবিয়েছে বলে দাবি একাধিক রিপোর্টের। আগামী Pro মডেলেও তাই আরও উজ্জ্বল রঙ দেখা যেতে পারে বলে জল্পনা। (iPhone 18 Pro)

আসছে ‘Dark Cherry’

iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর সম্ভাব্য নতুন রঙ হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ‘Dark Cherry’-র নাম। এটি গাঢ় ওয়াইনের মতো লাল। তার মধ্যে বেগুনি আভাও থাকবে বলে দাবি। রঙটির অভ্যন্তরীণ Pantone কোড 6076 বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়াও Light Blue, Dark Gray এবং Silver রঙে ফোন আসতে পারে। তবে Silver নিয়ে এখনও সংশয় রয়েছে। কালো বা Space Gray রঙ থাকবে কি না, তা নিয়েও রিপোর্টে ভিন্ন দাবি রয়েছে। (iPhone 18 Pro)

কেন দ্রুত সরে যায় পুরনো রং?

নতুন Pro সিরিজ বাজারে এলে Apple সাধারণত আগের মডেলের বিশেষ রং অনলাইন স্টোর থেকে সরিয়ে দেয়। তবে তৃতীয় পক্ষের দোকানে কিছু স্টক পরে থাকতে পারে। সেই হিসেবে ৯ সেপ্টেম্বরের আগের ছয় দিনই Cosmic Orange কেনার শেষ সুযোগ হতে পারে।

এর মধ্যে কিছু Cosmic Orange ফোনে সময়ের সঙ্গে হালকা গোলাপি আভা দেখা দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। তবে সেটিই রং বদলের কারণ কি না, তা নিশ্চিত নয়। নতুন রঙের পাশাপাশি iPhone 18 Pro-তে ছোট Dynamic Island এবং নতুন A20 Pro চিপ আসার জল্পনাও রয়েছে। 2nm প্রযুক্তিতে তৈরি হতে পারে এই চিপ। (iPhone 18 Pro)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “আইফোন থেকে বিদায় নিচ্ছে ‘গেরুয়া’ রং, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল Apple?”

Leave a Comment