রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রশাসনের ভাষায় বদল, সরকারি কাজ এবার থেকে বাংলায়

Published on: September 6, 2026
---Advertisement---

সরকারি দফতরে এবার চোখে পড়বে বাংলা ভাষার ব্যবহার। নবান্ন থেকে জেলায় জেলায় প্রশাসনিক কাজের ভাষায় বদল আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি চিঠি, বিজ্ঞপ্তি, আদেশনামা থেকে সাধারণ মানুষের সঙ্গে আধিকারিকদের যোগাযোগ—সব ক্ষেত্রেই বাংলাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। (Bengali language)

জনপরিষেবায় বাংলায় যোগাযোগ

কিছুদিন আগেই রাজ্য মন্ত্রিসভা প্রশাসনিক কাজে বাংলার ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী নবান্নের তরফে বাংলায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আধিকারিকদের সাধারণ মানুষের সঙ্গে বাংলায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণ এবং তার উত্তর দেওয়ার ক্ষেত্রেও বাংলাকে অগ্রাধিকার দিতে হবে। পরিষেবা সংক্রান্ত তথ্য, বিজ্ঞপ্তি ও নির্দেশও বাংলায় দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। অভিযোগ গ্রহণ থেকে তার নিষ্পত্তি—পুরো প্রক্রিয়াতেই সাধারণ মানুষের সঙ্গে বাংলায় যোগাযোগ রাখতে হবে। পুলিশ-সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে। (Bengali language)

দফতরের কাজেও বাড়বে বাংলা

শুধু সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেই নয়, প্রশাসনের অভ্যন্তরীণ কাজেও ধাপে ধাপে বাংলার ব্যবহার বাড়ানো হবে। সরকারি নথি চিঠিপত্র, আদেশনামা, আবেদনপত্র, বিজ্ঞপ্তি ও প্রতিবেদন বাংলায় লেখার করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই কাজের অগ্রগতি দেখতে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরে একটি পরিচালন কমিটি তৈরি হবে। প্রতিটি দফতর ও জেলাতেও থাকবে আলাদা বাস্তবায়ন কমিটি। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার বিভাগ পুরো ব্যবস্থার সমন্বয় করবে।

তৈরি হবে বাংলা পরিকাঠামো

নবান্ন সূত্রে খবর, সরকারি নেটওয়ার্ক, অনলাইন পরিষেবা, নথি সংরক্ষণ এবং অনুবাদ ব্যবস্থাকে বাংলা ব্যবহারের উপযোগী করা হবে। প্রয়োজনে বাংলা জানা কর্মী, অনুবাদক, মুদ্রাক্ষরিক, সংশোধন-পাঠক এবং ভাষা বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। (Bengali language)

নির্দেশ জারির তিন মাসের মধ্যে প্রতিটি বিভাগকে নিজেদের পরিকাঠামো নিয়ে সমীক্ষা করতে বলা হয়েছে।

আরও পড়ুন :- বিহারে লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস, আলিপুরদুয়ার থেকে দিল্লি যাচ্ছিলো ট্রেনটি


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “প্রশাসনের ভাষায় বদল, সরকারি কাজ এবার থেকে বাংলায়”

Leave a Comment