রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক ক্যান কোক কমিয়ে দিতে পারে ১২ মিনিট আয়ু, গবেষণায় উঠে এল বিস্ফোরক তথ্য

Published on: September 7, 2026
Health Tips
---Advertisement---

গরমের দিনে ঠাণ্ডা এক ক্যান কোক। কিংবা বাইরে খেতে গিয়ে খাবারের সঙ্গে একটা ঠাণ্ডা সফট ড্রিঙ্ক এই অভ্যাসটা কম বেশি অনেকেরই আছে। এতে তৃষ্ণা মেটে, খেতেও ভালো লাগে। তাই মাঝেমধ্যে নয়, অনেকেই প্রায় রোজই কোল্ড ড্রিঙ্ক খেয়ে ফেলেন। কিন্তু এই অভ্যাসটা কি আদৌ আপনার স্বাস্থ্যের জন্য ভালো? অজান্তেই নিজের আয়ু কিছুটা কমিয়ে ফেলছেন না তো?

সাম্প্রতিক একটি গবেষণায় এমনই চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়েছে, বাজারে পাওয়া এক ক্যান সফট ড্রিঙ্ক আপনার জীবন থেকে থেকে অন্তত ১২ মিনিট কমিয়ে দিতে পারে। তবে এর মানে এই নয় যে এক ক্যান কোক খেলেন আর ঘড়ির কাঁটা থেকে ১২ মিনিট সত্যিই কেটে গেল। বিষয়টি আসলে খাবারের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে করা একটি পরিসংখ্যানভিত্তিক হিসাব। কী খাচ্ছেন, কতটা পরিমাণে খাচ্ছেন তাতেই নির্ভর করে আপনার স্বাস্থ্য কেমন হবে।

Health Tips: প্রশ্ন হলো, এই হিসাব এল কীভাবে?

সাম্প্রতিক অতীতে কিছু গবেষকরা প্রায় ৫,৮০০ ধরনের খাবার ও পানীয় নিয়ে একটি বিশ্লেষণ করেছিলেন। খাবারে কতটা চিনি, ফ্যাট, ক্যালোরি, সোডিয়াম এবং বিভিন্ন ধরনের উপাদান রয়েছে সেগুলি বিবেচনা করে খাবারগুলির স্বাস্থ্যগত প্রভাব বোঝার চেষ্টা করা হয়। এরপর একটি নির্দিষ্ট পরিমাণ খাবার খেলে স্বাস্থ্যের উপর তার সম্ভাব্য প্রভাব কতটা হতে পারে সেই অনুযায়ী হিসাব করা হয়েছিল।

আর সেখানেই দেখা যায়, চিনিযুক্ত সফট ড্রিঙ্কস খুব একটা ভালো অপশন নয়। এটি সাময়িক তৃপ্তি দিকেও স্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

শুধু কোক নয়, আরও কিছু খাবারেও সাবধান

ভাবুন, একদিকে আপনি তৃষ্ণা মেটাতে একটা কোল্ড ড্রিঙ্ক খেলেন, অন্যদিকে নিয়মিত প্যাকেটজাত খাবারও খাচ্ছেন। দুটো অভ্যাস একসঙ্গে চলতে থাকলে সমস্যা আরও বাড়তে পারে।

গবেষণা বলছে প্রক্রিয়াজাত মাংস, মাছ বা অন্যান্য সমস্ত খাবারে থাকা কিছু উপাদান, সোডিয়াম এবং ট্রান্স ফ্যাটের মতো বিষয়গুলিও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই যতটা সম্ভব টাটকা খাবার খাওয়াই শরীরের জন্য ভালো। অর্থাৎ বিষয়টা শুধু কোককে নিয়ে নয়। আসল কথা হকো, প্রতিদিনের খাবারের অভ্যাসটা কেমন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ।

তাহলে কী খাবেন?

এখানেই অবশ্য সুখবর আছে। গবেষণাটি শুধু কোন খাবার কম খাবেন, তা বলেনি। বরং কোন খাবারগুলি বেছে নিলে খাদ্যাভ্যাস আরও স্বাস্থ্যকর হতে পারে, তার দিকও দেখিয়েছে।যেমন, একটি কলার সঙ্গে প্রায় ১৩ মিনিট ৩০ সেকেন্ড, বেকড স্যামনের একটি ডিশ প্রায় ১৬ মিনিট এবং ৩০ গ্রাম বাদামের সঙ্গে প্রায় ২৬ মিনিট স্বাস্থ্যকর জীবনকাল বাড়িয়ে দিতে পারে। (Health Tips)

তাই খাবারের তালিকায় ছোট্ট কিছু বদল আনলেই আপনি অনেক বেশি ফিট থাকবেন। তবে একদিনে পুরো খাদ্যাভ্যাস বদলে ফেলার সম্ভব নয়। তাই একটু একটু করে বদল আনুন।

গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিনের মোট ক্যালোরির মাত্র ১০ শতাংশ যদি প্রক্রিয়াজাত খাবারের বদলে টাটকা ফল, সবজি, ডাল, বাদাম এবং গোটা শস্যের মতো খাবার থেকে খাওয়া যায়, তাহলে আনুমানিক ৪৮ মিনিট পর্যন্ত ‘স্বাস্থ্যকর জীবনকাল’ বাড়ানো যায়।

নিরামিষ তরকারিতেই লুকিয়ে প্রোটিনের উৎস, আপনিও বাড়িতেই বানান এই সুস্বাদু রেসিপি

স্বাস্থ্যকর জীবন যাপন করতে মেনে চলুন কয়েকটি সহজ টিপস

  • তৃষ্ণা পেলেই আগে জল খান। শুধু ঠাণ্ডা লাগছে বা খাবারের সঙ্গে ভালো লাগে বলে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার অভ্যাস করবেন না।
  • কোক বা অন্য চিনিযুক্ত সফট ড্রিঙ্ক প্রতিদিন খাবেন না। মাঝেমধ্যে খেলে সেটাকে নিয়ে আতঙ্কিত হওয়ারও দরকার নেই।
  • প্যাকেটজাত খাবার কমান। বিশেষ করে ফ্রোজেন মাংস, অতিরিক্ত নুন-চিনি বা ফ্যাটযুক্ত খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন।
  • ফল-সবজি বাড়ান। কলা, অন্যান্য ফল, শাকসবজি, ডাল—এসব খাবার প্রতিদিনের প্লেটে রাখুন।
  • বাদামও রাখতে পারেন। তবে পরিমাণ বুঝে। (Health Tips)

সবশেষে একটা কথা মনে রাখা দরকার। একটা কোক খেলেই আপনার জীবন থেকে ১২ মিনিট উধাও হয়ে যাবে গবেষণার বক্তব্য এমন নয়। এই সংখ্যাটি খাবারের স্বাস্থ্যগত প্রভাব বোঝানোর জন্য তৈরি করা একটি আনুমানিক হিসাব।

তাই ভয় পাওয়ার দরকার নেই, দরকার শুধু অভ্যাসটা একটু ঠিক করা। আজ একটা কোল্ড ড্রিঙ্কের বদলে যদি এক গ্লাস জল খান, কাল খাবারের সঙ্গে একটু বেশি সবজি রাখেন, আর নিয়মিত ফ্রোজেন খাবার কমান—তাহলেই কিন্তু ভালো সুস্থ থাকার দিকে আপনি এক পা এগিয়ে যাবেন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “এক ক্যান কোক কমিয়ে দিতে পারে ১২ মিনিট আয়ু, গবেষণায় উঠে এল বিস্ফোরক তথ্য”

Leave a Comment