আট বছর পর উত্তর ২৪ পরগনার বারাসতের মাটিতে ফিরছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি। (Kolkata Derby Rules) সোমবার বিকেল ৫টায় বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। হাইভোল্টেজ এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দর্শকদের নিরাপত্তার পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণেও একাধিক বিধিনিষেধ জারি করেছে পুলিশ।
মাঠে ১১০০ পুলিশ, থাকছেন ৬ অ্যাডিশনাল SP
ডার্বির নিরাপত্তায় প্রায় ১১০০ পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। তাঁদের মধ্যে থাকছেন ৬ জন অ্যাডিশনাল SP পদমর্যাদার আধিকারিক। বারাসত পুলিশ জেলার বাইরে থেকেও অতিরিক্ত পুলিশকর্মী আনা হচ্ছে বলে জানিয়েছেন SP জে মার্সি। রবিবার স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুলিশ আধিকারিকরা জানান, দুপুর ৩টে থেকেই বিশেষ নিরাপত্তা বেষ্টনী কার্যকর হবে।
Kolkata Derby Rules: স্টেডিয়ামে ঢুকতেই তিন দফা চেকিং
দর্শকদের জন্য থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রথমে টিকিট পরীক্ষা করে সংশ্লিষ্ট দর্শককে নির্দিষ্ট ব্লকে পাঠানো হবে। দ্বিতীয় ধাপে ব্যাগ ও অন্যান্য সামগ্রী খুঁটিয়ে তল্লাশি হবে। সবশেষে আয়োজকদের তরফে QR কোড যাচাইয়ের পরই গ্যালারিতে ঢোকার অনুমতি মিলবে। দুই দলের সমর্থকদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থাও রাখা হয়েছে।
জলের বোতল, ছাতা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
(Kolkata Derby Rules) স্টেডিয়ামে জলের বোতল, ছাতা-সহ একাধিক সামগ্রী নিয়ে ঢোকা যাবে না। মাঠের ভিতরেই পানীয় জলের ব্যবস্থা থাকবে। দর্শকদের সঙ্গে শুধুমাত্র মোবাইল ফোন রাখার অনুমতি রয়েছে। পৃথক পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে দুই দলের সমর্থকদের জন্য।
বিকেল ৩টে থেকে পণ্যবাহী গাড়িতে নিয়ন্ত্রণ
(Kolkata Derby Rules) ডার্বির দিন দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত বারাসত শহরে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে স্কুল ছুটির সময়ের কথা মাথায় রেখে স্টেডিয়ামের উল্টোদিকের স্কুলের পড়ুয়াদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরই এই বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। স্টেডিয়ামের সামনেও জমায়েত করতে দেওয়া হবে না।
Kolkata Derby Rules: চারটি প্রবেশদ্বার, জরুরি পরিস্থিতিতে আরও দু’টি
দর্শকদের জন্য মোট চারটি গেট খোলা থাকবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত বের করে দেওয়ার জন্য আরও দু’টি গেট প্রস্তুত রাখা হচ্ছে। VIP জোন, দুই দলের সমর্থকদের বসার জায়গা এবং জরুরি পরিস্থিতিতে দর্শকদের নিরাপদে বের করে আনার জন্য পৃথক পরিকল্পনা রয়েছে। মাঠে প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম।
প্রায় ১০ হাজার টিকিটের এই ম্যাচে বিপুল দর্শক সমাগমের সম্ভাবনা। তাই পুলিশের তরফ থেকে জেলা পুলিশের প্রকাশিত নিরাপত্তা ম্যাপ ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা মেনে চলার পাশাপাশি ট্র্যাফিক বিধি ও নিরাপত্তা নির্দেশিকা মেনে শান্তিপূর্ণভাবে ডার্বি উপভোগ করার আবেদন জানানো হয়েছে।
দলীপ ফাইনালে ১৫ বছরের বৈভবকে তিলকের স্লেজিং, তারপরই কী ঘটল মাঠে?













The bonus options here are actually decent and not just bait. Withdrawals were surprisingly fast too. Highly recommend vnxx88uk if you are looking for something reliable.