রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অ্যাকশন মোডে ED, তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি ও অফিসে তল্লাশি

Published on: September 7, 2026
ED-raids-tmc
---Advertisement---

ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ED। সোমবার কাকভোরে কেন্দ্রীয়বাহিনী নিয়ে তৃণমূল সাংসদ নদিমুল হকের পার্ক সার্কাসের অফিসে পৌঁছে যায় ED। কলকাতা, দিল্লি এবং রাঁচিতে তল্লাশি শুরু করেছেন ED-র আধিকারিকেরা। সব মিলিয়ে আটটি ঠিকানায় অভিযান চলছে। পার্ক সার্কাসে আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসেও হানা দিয়েছে ED। ওই সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। সংবাদপত্রের অ্যাকাউন্ট থেকে প্রচুর আপত্তিকর লেনদেনের অভিযোগ উঠেছে। সংবাদপত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনে অসঙ্গতি থাকায় তদন্ত করতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই অভিযান (ED-raids-tmc)।

ED-raids-tmc: তল্লাশি চালিয়ে কী পেলেন ED আধিকারিকেরা?

সোমবার সকালে ওই বন্ধ থাকা উর্দু সংবাদপত্রের অফিসে আচমকাই হানা দেয় ED। ওই অফিসে তল্লাশি চালিয়ে বেশকিছু নথিপত্র উদ্ধার হয়েছে। ইডির অভিযোগ, এই সংবাদপত্রের দফতর থেকেই বেআইনিভাবে টাকা লোনদেন হতো। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী, অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেন ইডি আধিকারিকরা, যাতে কেউ ঢুকতে বা বেরতে না পারেন। সূত্রের খবর, গতমাসেই এই নিয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় ED-র তল্লাশি অভিযান (ED-raids-tmc)।

জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি দিল্লি, রাঁচি, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ ও শ্রীনগর থেকে নিয়মিত প্রকাশিত হয় এই সংবাদপত্র। প্রয়োজনে নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। অভিযোগ, বেনামে প্রচুর আর্থিক লেনদেন হয়েছে এই অফিস থেকে। সেসবের উৎস জানতেই ইডির এত তৎপরতা। কাদের সঙ্গে এই অর্থ লেনদেন, তার বৈধ নথি আছে কিনা, সব কিছুর উত্তর খুঁজতে ময়দানে নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “অ্যাকশন মোডে ED, তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি ও অফিসে তল্লাশি”

Leave a Comment