সোমবার একটি বেসরকারি গাড়ি সংস্থার পক্ষ থেকে কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হলো অত্যাধুনিক ৫০টি দু’চাকার নতুন যান ও একটি চারচাকার গাড়ি। এ দিন লালবাজারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং এবং কলকাতার পুলিশ কমিশনার। নতুন গাড়িগুলি আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানেই কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয় (kolkata police)।
kolkata police: কী কাজে লাগবে এই ৫১ টি গাড়ি?
অত্যাধুনিক এই গাড়িগুলি আগামী দিনে শহরের পুলিশি পরিষেবা, জরুরি পরিষেবা এবং নজরদারির কাজে ব্যবহার করা হবে। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী জানান, নতুন গাড়িগুলি জরুরি পরিষেবা আরও দ্রুত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে কম সময়ে পরিষেবা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি (kolkata police)।
মূলত, জরুরি পরিস্থিতিতে পুলিশ যাতে দ্রুত অকুস্থলে পৌঁছাতে পারে (Emergency Response) এবং শহরের আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থা আরও জোরদার হয়, সেই লক্ষ্যেই এই নতুন যানগুলো ব্যবহার করা হবে। লালবাজারে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে রাজ্যের পরিবহণমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনারের উপস্থিতিতে এই গাড়ি ও বাইকগুলির ফ্ল্যাগ-অফ (আনুষ্ঠানিক যাত্রা) সম্পন্ন হয়।
পাশাপাশি,কলকাতার ব্যস্ততম রাস্তায় ভিআইপি সুরক্ষার ক্ষেত্রে পাইলট কার ব্যবহার করা অসুবিধাজনক। পাইলট কারের পরিবর্তে বাইক ব্যবহারের প্রস্তাব দেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, পাইলট কারের ফলে কলকাতা শহরে যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই আগামী দিনে অন্য চিন্তাভাবনা করছে পরিবহণ দফতর। এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে প্রস্তাব রাখেন তিনি।












3 thoughts on “লালবাজারে কলকাতা পুলিশের হাতে নতুন ৫১ টি যান, কেন জানেন?”