শুরু হয়ে গিয়েছে জনগণনা ২০২৭। একটি নির্দিষ্ট প্রশ্নের তালিকা রয়েছে। সেই প্রশ্নের তালিকা ধরে ধরে জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিকেরা প্রতিটি পরিবারকে জিজ্ঞাসা করছেন। এই সংগৃহীত তথ্য সরকারকে দেশের জনসংখ্যা, জীবনযাত্রার অবস্থা এবং আর্থ-সামাজিক কাঠামো বুঝতে সাহায্য করবে (census west bengal 2027)। এরই মধ্যে একটি বড় প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। জনগণনার ক্ষেত্রে কী কোনও নথি লাগছে? কী কী তথ্য দিতে হচ্ছে?
সোমবার দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা চত্বরে জনগণনা করেন এর সঙ্গে যুক্ত আধিকারিকেরা। এই পুরসভার নির্মল সাথী প্রকল্পের কর্মী কাকলি বসু। তিনি বলেন, “এরজন্য কোনও ডকুমেন্টস দিতে হচ্ছে না। আমরা অনলাইনেই এই কাজগুলো করছি (census west-bengal 2027)। ৩৪টি প্রশ্ন দেওয়া হচ্ছে।আমরা এই প্রশ্নগুলি অনলাইনেই সাবমিট করছি।” এই প্রশ্ন গুলি কীকী?
census west bengal 2027: বাড়ির পরিচিতি ও অবস্থা সম্পর্কিত প্রশ্ন
বাড়ি ও সেন্সাস হাউসের নম্বর (census west-bengal 2027) (মিউনিসিপ্যাল বা স্থানীয় কর্তৃপক্ষের নম্বর)
দেওয়াল, ছাদ ও মেঝের তৈরির প্রধান উপাদান (কাঁচা, পাকা বা অন্য কিছু)
সেন্সাস হাউসের ব্যবহার (বাসস্থান, দোকান, অফিস ইত্যাদি)
বাড়ির অবস্থা (ভালো, ঠিকঠাক বা খারাপ)
পরিবারের বিবরণ ও সুযোগ-সুবিধা
পরিবারে বসবাসকারী মোট সদস্য সংখ্যা
জাতি কী? (তফসিলি জাতি/উপজাতি বা অন্যান্য)
বাসস্থানের মালিকানা (নিজস্ব নাকি ভাড়া)
পানীয় জলের প্রধান উৎস কী?(টাইম কল, সাবমার্সেল, টিউবয়েল, পুকুর, কুয়ো)
আলোর প্রধান উৎস (বিদ্যুৎ বা অন্যান্য)
শৌচাগার ও নিকাশি ব্যবস্থা (শৌচাগারের ধরন)
রান্নাঘর ও এলপিজি/পিএনজি সংযোগের সুবিধা
গৃহস্থালির সম্পদ ও প্রযুক্তি
রেডিও, টেলিভিশন,
ল্যাপটপ বা কম্পিউটার
ইন্টারনেট সংযোগের সুবিধা
টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন
সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা গাড়ি (কার/জিপ)
পরিবারে মূল খাদ্যশস্য কী?
যোগাযোগের জন্য মোবাইল নম্বর
অনেকেই সরকারি প্রকল্প পাওয়ার জন্য জনগণনায় ভুল তথ্য দিচ্ছেন। এতে সমস্যায় পড়ছেন এরসঙ্গে যুক্ত আধিকারিকরা। জনগণনার সঙ্গে যুক্ত আধিকারিক কাকলি বসু বলেন, এখনও পর্যন্ত তাঁর এই ধরণের কোনও অভিজ্ঞতা হয়নি। সকলেই সহযোগিতা করছেন বলে কাজটা করতে সুবিধা হচ্ছে।











