রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধেয়ে আসছে দুর্যোগ, দক্ষিণে লাল সতর্কতা, উত্তরে আবহাওয়ার কী আপডেট?

Published on: September 7, 2026
weather update
---Advertisement---

দক্ষিণ চব্বিশ পরগনা,দুই মেদিনীপুরে বজ্রপাত সহ প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। এমনই পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের সম্পভবনাও রয়েছে। তাই দুর্যোগের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সকাল থেকে রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি চলেছে (weather update)।

weather update: আবহাওয়া দফতরের সতর্কতা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ৭ থেকে ৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার ৭ সেপ্টেম্বর থেকে বুধবার ৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে ৭ ও ৮ সেপ্টেম্বর বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়ার সম্ভাবনাও রয়েছে। আজ ৭ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ৮ সেপ্টেম্বর মঙ্গলবার আরও বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ওইদিন দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (weather update)।

অন্যদিকে, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আজ কাল পরশু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত কলকাতাতেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তরেও ৫ জেলায় বৃষ্টি

উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ৭ সেপ্টেম্বর উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “ধেয়ে আসছে দুর্যোগ, দক্ষিণে লাল সতর্কতা, উত্তরে আবহাওয়ার কী আপডেট?”

Leave a Comment