সত্য নিকেতনে বাড়ি ধসে পড়ার ঘটনায় আরও এক জনের মৃত্যুর খবর। এই নিয়ে ওই দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হলো। ঘটনার পরই কড়া পদক্ষেপ করল দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (MCD)। দক্ষিণ জ়োনের ডেপুটি কমিশনার-সহ পাঁচ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ডেপুটি কমিশনার রাকেশ কুমার এবং চার জন ইঞ্জিনিয়র রয়েছেন। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। (Satya Niketan Building Collapse)
সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন দক্ষিণ জ়োনের ডেপুটি কমিশনার রাকেশ কুমার, সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার রণবীর সিংহ, বিল্ডিং বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ললিত কুমার গোয়েল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুনীল চৌহান এবং জুনিয়র ইঞ্জিনিয়ার আশিস কুমার। পাঁচ জনের সাসপেনশনই অবিলম্বে কার্যকর হয়েছে।
ভিজিল্যান্সের নির্দেশ
MCD কমিশনারের নির্দেশে পুরসভার ভিজিল্যান্স দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। DMC Services (Control and Appeal) Regulations, 1959-এর অধীনে আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। বাড়ি ধসের ঘটনায় তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। (Satya Niketan Building Collapse)
বেসমেন্টে জল জমাই কারণ?
ঘটনার পর সত্য নিকেতনের ধসের জায়গা পরিদর্শন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। প্রাথমিক তদন্তের কথা জানিয়ে তিনি বলেন, পুরনো বাড়িটিতে মেরামতির কাজ চলছিল। একইসঙ্গে বেসমেন্টে জল জমেছিল। এই দুই কারণে বাড়িটি ভেঙে পড়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। (Satya Niketan Building Collapse)
বিপজ্জনক বাড়িতে অডিট
দিল্লির সমস্ত বিপজ্জনক বাড়ির স্ট্রাকচারাল অডিট করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ২০, ৩০ বা ৪০ বছরের পুরনো বাড়িগুলির নিরাপত্তা পরীক্ষা করা হবে। নতুন নীতি তৈরির কাজও চলছে। স্ট্রাকচারাল অডিটের রিপোর্ট ও নিরাপত্তার শংসাপত্র ছাড়া PG, নার্সিংহোম, স্কুল বা অন্য কোনও জনসেবা চালানোর অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি।
ছাত্রদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে জন্য MCD-কে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রয়োজনীয় সবরকম সরকারি সাহায্য দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। (Satya Niketan Building Collapse)
আরও পড়ুন :- রানওয়ে ছাড়িয়ে গাড়িতে ধাক্কা অ্যামাজনের বিমানের, মৃত ৫












2 thoughts on “সত্য নিকেতনে বাড়ি ধসে ৭ মৃত্যু, সাসপেন্ড ৫ MCD আধিকারিক”