রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১০০ কর্মীকে রিজাইন করার নির্দেশ, বড় পদক্ষেপ এই সংস্থার

Published on: September 8, 2026
---Advertisement---

চাকরি হারানোর আশঙ্কায় Samsung India-র একের পর এক কর্মী। টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্স ব্যবসায় প্রায় ৮০ থেকে ১০০ জন আধিকারিককে সংস্থা ছেড়ে যেতে বলেছে বলে রিপোর্ট। দফায় দফায় এই কর্মী ছাঁটাই চলছে। সংস্থার সদর দফতরের ডিরেক্টর স্তরের আধিকারিক, টিম লিডার, শাখা এবং এরিয়া ম্যানেজাররাও তালিকায় রয়েছেন। (Samsung India)

Samsung India-র ইলেকট্রনিক্স ব্যবসায় বিক্রি ও বিপণন বিভাগে প্রায় ৫৫০-৬০০ জন আধিকারিক কাজ করেন। এর মধ্যে প্রায় ২৫ শতাংশ কর্মী শেষ পর্যন্ত ছাঁটাইয়ের আওতায় আসতে পারেন বলে রিপোর্টে দাবি। সরাসরি Samsung-এর কর্মীদের পাশাপাশি বিভিন্ন সংস্থার মাধ্যমে নিয়োগ করা অফ রোল কর্মীরাও এই তালিকায় রয়েছেন। (Samsung India)

কেন এই ছাঁটাই?

বাড়তি খরচ এবং কম চাহিদার চাপে Samsung-এর ভারতীয় ব্যবসায় লাভের মার্জিন কমছে। মেমোরি চিপের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে টাকার দাম কমেছে। কমেছে স্মার্টফোনের বিক্রিও। সব মিলিয়ে চাপ বেড়েছে সংস্থার উপর। রিপোর্ট অনুযায়ী, ভারতে স্মার্টফোন বিক্রি বছরে প্রায় ১১-১২ শতাংশ কমেছে। Samsung-এর মোট ভারতীয় আয়ের প্রায় ৭৫ শতাংশ আসে মোবাইল ব্যবসা থেকে। তবে আপাতত সেই বিভাগে ছাঁটাই হচ্ছে না। দীপাবলির আগে বিক্রি বাড়ার আশায় রয়েছে সংস্থা।

দীপাবলির পর কী?

কর্মীদের ছাড়ার সময় তিন মাসের বেতন দেওয়ার পাশাপাশি প্রতি বছর চাকরির জন্য অতিরিক্ত এক মাসের বেতন দেওয়ার প্রস্তাব রয়েছে বলে রিপোর্ট। দীপাবলির পর পরিস্থিতি পর্যালোচনা করা হতে পারে। প্রয়োজন হলে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। (Samsung India)

খরচ কমাতে Samsung India তাদের কয়েকটি আঞ্চলিক অফিস মিশিয়ে দিচ্ছে। রাঁচি ও পটনা এবং দিল্লি ও গুরুগ্রামের অফিস এক করার প্রক্রিয়া চলছে বলে জানা গিয়েছে। টেলিভিশন ও হোম অ্যাপ্লায়েন্সের সেলস টিমও এক করার পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনা ডিসেম্বর ত্রৈমাসিক পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। Samsung India-র ব্যবসা অবশ্য বন্ধ করার কোনও ইঙ্গিত নেই। FY25-এ সংস্থার আয় প্রায় ১.১ লক্ষ কোটি টাকা। আগের বছরের তুলনায় আয় বেড়েছে ১২ শতাংশ। নিট মুনাফা বেড়ে হয়েছে ১১,২৮৭ কোটি টাকা। হোম অ্যাপ্লায়েন্স ব্যবসা মোট বিক্রির প্রায় ১১ শতাংশ।

বিদেশেও চলছে ছাঁটাই

শুধু ভারত নয়, বিদেশেও Samsung-এর কনজিউমার ইলেকট্রনিক্স ব্যবসায় কর্মী কমানো হচ্ছে। আমেরিকায় ডিসপ্লে, মোবাইল-সহ বিভিন্ন বিভাগে ৭০০-র বেশি কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে এসেছে। বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর ব্যবসায় ভাল চাহিদা থাকলেও মোবাইল ও কনজিউমার ইলেকট্রনিক্স ব্যবসায় চাপ রয়েছে। (Samsung India)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment