রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘রোগা’ মানেই কি সুস্থ? ভারতীয়দের মেটাবলিজম নিয়ে কী বলছেন বিশেষজ্ঞ?

Published on: September 13, 2026
Thin Fat Indians
---Advertisement---

(Thin Fat Indians) শরীরের ওজন কম, BMI-ও স্বাভাবিক—তবু ভিতরে ভিতরে কি দ্রুত বুড়িয়ে যাচ্ছে মেটাবলিজম? স্বাস্থ্য প্রশিক্ষক আদিত্য নটরাজের মতে, ভারতীয়দের ক্ষেত্রে এমন প্রবণতা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ-২ ডায়াবিটিস, ফ্যাটি লিভার, স্থূলতা ও হৃদ্‌রোগ এখন তুলনামূলক কম বয়সেই দেখা যাচ্ছে। অর্থাৎ শুধু আয়নায় শরীরের গঠন বা ওজন দেখেই বিপাকীয় স্বাস্থ্য বোঝা সম্ভব নয়।

Thin Fat Indians: রোগা শরীরেও লুকিয়ে থাকতে পারে ‘থিন-ফ্যাট’

আদিত্যর ব্যাখ্যায়, স্বাভাবিক BMI থাকলেও শরীরে কম পেশি ও তুলনামূলক বেশি চর্বি জমতে পারে। একেই বলা হয় ‘থিন-ফ্যাট ফেনোটাইপ’। তাঁর মতে, জিনগত বৈশিষ্ট্য, পরিবেশ ও জীবনযাপন—সব মিলেই এই ঝুঁকি তৈরি করছে। একসময় খাদ্যাভাবের সঙ্গে মানিয়ে নেওয়া শরীর আজকের সহজলভ্য খাবারের পরিবেশে বিপাকে পড়ছে।

বদলে গিয়েছে ভারতীয়দের খাবার ও জীবনযাপন

“সমস্যা ঐতিহ্যবাহী ভারতীয় খাবারে নয়, তার আধুনিক সংস্করণে”—বলছেন আদিত্য। ডাল, সবজি, বাজরা, ফারমেন্টেড খাবার, দুধ ও মরসুমি ফলের জায়গায় বাড়ছে ময়দা, চিনি, প্যাকেটজাত ও আল্ট্রা-প্রসেসড খাবার। পাশাপাশি দিনে ৮–১০ ঘণ্টা বসে থাকা, কম হাঁটা এবং শক্তিবর্ধক ব্যায়ামের অভ্যাস না থাকাও ঝুঁকি বাড়াচ্ছে।

Thin Fat Indians: পেশি কমলে শুরু হতে পারে ‘মেটাবলিক লুপ’

পেশি গ্লুকোজ ব্যবহারের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই পেশি কমলে গ্লুকোজ সঞ্চয়ের ক্ষমতা কমে, ইনসুলিন বাড়ে এবং অতিরিক্ত চর্বি জমার প্রবণতা তৈরি হয়—এভাবেই দ্রুত মেটাবলিক বার্ধক্যের চক্র চলতে পারে।

Thin Fat Indians: ডায়াবিটিস থেকে হৃদ্‌রোগ—একই ঝুঁকি

৩০–৪০-এর কোঠাতেই ইনসুলিন রেজিস্ট্যান্স, প্রিডায়াবিটিস ও টাইপ-২ ডায়াবিটিস দেখা দিতে পারে। এমনকি রোগা তরুণদের মধ্যেও ফ্যাটি লিভার হতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহ ও উচ্চ Lp(a) ধমনীর ক্ষতি ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে PCOS, টেস্টোস্টেরন কমে যাওয়া ও থাইরয়েড-সংক্রান্ত সমস্যার সম্পর্কও তুলে ধরেছেন তিনি।

মেটাবলিক স্বাস্থ্য ভালো রাখতে কী করবেন?

আদিত্যর পরামর্শ—

  • সপ্তাহে ৩–৪ দিন স্ট্রেংথ ট্রেনিং করুন
  • প্রতি খাবারে ২৫–৩০ গ্রাম প্রোটিন রাখুন
  • প্রতিদিন ৮,০০০–১০,০০০ স্টেপস হাঁটুন ও খাবারের পর ১০ মিনিট হাঁটুন
  • ৭–৮ ঘণ্টার ঘুম
  • প্যাকেটজাত খাবারের পরিবর্তে ডাল-সবজি-মিলেট-ফারমেন্টেড খাবার ও মরসুমি ফলকে অগ্রাধিকার দিন
  • যোগব্যায়াম, শ্বাসের ব্যায়াম ও বাইরে সময় কাটিয়ে স্ট্রেস নিয়ন্ত্রণের করুন

তাঁর কথায়, “আপনি আপনার জিন বদলাতে পারবেন না, কিন্তু তারা কী শুনবে, সেটা আপনি ঠিক করতে পারেন।”(Thin Fat Indians)

AI কি সত্যিই মানুষকে মেরে দিতে পারে? কী বলছেন প্রতিষ্ঠাতারা?


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment