রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গণেশ পুজোয় তুলসী পাতা কেন দেওয়া হয় না? জানুন পুরাণের গল্প

Published on: September 14, 2026
---Advertisement---

গণেশ পুজোয় ফুল, দুর্বা-সহ নানা জিনিস দিয়ে পুজো করা হয়। তবে সেই তালিকায় থাকে না তুলসী পাতা। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, গণেশের পুজোয় তুলসী পাতা দেওয়া নিষেধ। কিন্তু কেন গণেশের পুজোয় তুলসী ব্যবহার করা হয় না? এর পিছনে রয়েছে একটি পুরাণের গল্প। গণেশ ও দেবী তুলসীর একটি ঘটনার সঙ্গেই জড়িয়ে রয়েছে এই বিশ্বাস। কথিত আছে, একসময় গণেশের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তুলসী। সেই প্রস্তাব ঘিরেই শুরু হয় দু’জনের মধ্যে অভিশাপের ঘটনা। (Ganesha Puja)

গণেশকে বিয়ে করতে চেয়েছিলেন তুলসী

কথিত আছে, একদিন নদীর ধারে ধ্যানে বসেছিলেন গণেশ। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন দেবী তুলসী। গণেশকে দেখে তাঁর খুব ভালো লাগে। তাঁর মনে গণেশকে বিয়ে করার ইচ্ছা জাগে। তুলসী এরপর গণেশের ধ্যান ভেঙে তাঁর কাছে নিজের মনের কথা জানান। কিন্তু গণেশ সেই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি জানান, তিনি ব্রহ্মচারী। তাই তিনি বিয়ে করতে চান না।

রাগ করে গণেশকে অভিশাপ

গণেশ তাঁর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তুলসী রেগে যান। তিনি গণেশকে অভিশাপ দেন। বলেন, গণেশের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাঁর দু’টি বিয়ে হবে। তুলসীর এই কথায় গণেশও রেগে যান। তিনি তুলসীকে পাল্টা অভিশাপ দেন। গণেশ বলেন, তুলসীর বিয়ে কোনও দেবতার সঙ্গে হবে না। এক অসুরের সঙ্গে তাঁর বিয়ে হবে। তাঁকে অসুরের স্ত্রী হতে হবে। (Ganesha Puja)

ভুল বুঝে ক্ষমা চান তুলসী

গণেশের কথা শুনে তুলসী নিজের ভুল বুঝতে পারেন। তিনি গণেশের কাছে ক্ষমা চান। তুলসীর প্রার্থনায় গণেশ সন্তুষ্ট হন। তিনি তাঁকে ক্ষমা করে আশীর্বাদ দেন। গণেশ বলেন, ভবিষ্যতে তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয় হয়ে উঠবেন। পুরাণের এই কাহিনির কারণেই গণেশপুজোয় তুলসী পাতা দেওয়া হয় না বলে বিশ্বাস করা হয়। (Ganesha Puja)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “গণেশ পুজোয় তুলসী পাতা কেন দেওয়া হয় না? জানুন পুরাণের গল্প”

Leave a Comment