ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-এর আসন্ন বৈঠকের আগে আন্তর্জাতিক নজরদারি থেকে বাঁচতে এবং বিশ্বমঞ্চে নিজেদের মুখ রক্ষা করতে পাকিস্তান কি নতুন কৌশল নিয়েছে ? পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (FIA) তাদের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকা ‘রেড বুক’-এ জইশ-ই-মহম্মদ (JeM) প্রধান মাসুদ আজহারের মাথার দাম আগে ৫০ লক্ষ ছিল। এবার আরও ২০ লক্ষ টাকা বাড়িয়ে মোট ৭০ লক্ষ টাকা (PKR) করেছে। পাকিস্তানের এই পদক্ষেপকে “লোক দেখানো” এবং “ভুয়ো” (Phoney) বলে তীব্র ভর্ৎসনা ও সমালোচনা করেছে ভারত (masood azhar)।
masood azhar: কী বলল ভারত?
ভারতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, পাকিস্তান এই ধরণের লোক দেখানো ঘোষণা না করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক। ভারতের মতে, বিশ্ববাসীর চোখে ধুলো দিতে পাকিস্তান এইগুলো করছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছে, পাকিস্তান বিশ্ববাসীকে ‘বিভ্রান্ত’ বা ‘প্রতারিত’ করার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়। জয়সওয়াল (masood azhar) বলেন, “পাকিস্তানে এ ধরনের কৌশল এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা নতুন কিছু নয়। অতীতেও আমরা এ ধরনের কৌশল দেখেছি।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসবাদে মদতকারী কোনও রাষ্ট্রের এমন ভুয়ো ঘোষণার কোনও সারবত্তা নেই। তা আমরা সকলে জানি। পাকিস্তানের উচিত কেবল ঘোষণা না করে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। কারণ শেষ পর্যন্ত ওই ঘোষণাগুলির কোনও গুরুত্ব থাকে না।” সূত্রের খবর, বর্তমানে মাসুদ বহাল তবিয়তে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ এলাকায় রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালের নতুন ‘রেড বুক’-এ আজহারকে রাখা এবং পুরস্কারের পরিমাণ বৃদ্ধি পাকিস্তানের ‘আই-ওয়াশ’ বা কৌশলগত চাল।
২৬/১১ মুম্বই হামলা থেকে শুরু করে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার মাস্টার মাইন্ড এই মাসুদই। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস করে দিল্লি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয়ে ২০২১ সালে পাকিস্তানের জাতীয় তদন্তকারী সংস্থা ঘোষণা করে, মাসুদকে গ্রেফতারির জন্য প্রয়োজনীয় তথ্যের বিনিময়ে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর সেই পুরস্কারের পরিমাণ ৫০ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ করা হলো।












Playing from Lagos can be tricky with all the payment glitches but this site handles everything seamlessly. I dropped in for the football matches and ended up staying for the vibrant slot games and quick payouts. It really feels like they built this with local players in mind and the naira transactions save me so much hassle.