রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জোড়া ধাক্কা তৃণমূলে, নাম ও প্রতীকের পর নন্দীগ্রামের প্রার্থীও হাতছাড়া মমতার

Published on: September 18, 2026
Nandigram Bypoll
---Advertisement---

[ছবি: এক্স]

(Nandigram Bypoll) নন্দীগ্রাম উপনির্বাচনের আগে নাটকীয় মোড়। প্রথমে দলীয় নাম-প্রতীক নিয়ে ধাক্কা, এ বার প্রার্থীও লড়াই থেকে সরে দাঁড়ালেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে শুক্রবার নন্দীগ্রাম থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই উপনির্বাচনে মমতা-শিবিরের কোনও প্রার্থী আর নন্দীগ্রামের লড়াইয়ে থাকলেন না।

Nandigram Bypoll: শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ, তারপরই সিদ্ধান্ত

শুক্রবার ময়দানের PWD তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন সঞ্চিতা প্রধান দে। সঙ্গে ছিলেন তাঁর স্বামী সত্যজিৎ প্রধান। এই সাক্ষাতের পরই তাঁর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে আসে।

প্রতীক-জটের মধ্যেই নাটকীয় পরিস্থিতি

(Nandigram Bypoll) তৃণমূলের দুই শিবিরের মধ্যে দলীয় নাম ও প্রতীক নিয়ে টানাপোড়েনের মধ্যেই নন্দীগ্রামে সঞ্চিতাকে প্রার্থী করেছিল মমতা শিবির। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে দুই পক্ষকেই পৃথক নাম ও প্রতীক নিয়ে নির্বাচনে নামতে হয়। মমতা শিবিরের জন্য বরাদ্দ হয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ফুটবল খেলোয়াড় প্রতীক।

Nandigram Bypoll: মনোনয়ন প্রত্যাহারে খালি মমতা শিবির

স্থানীয় শিক্ষিকা এবং দীর্ঘদিনের তৃণমূল কর্মী সঞ্চিতাকে ১৩ সেপ্টেম্বর নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর তিনি মনোনয়নও জমা দিয়েছিলেন। কিন্তু শুক্রবার আচমকাই সরে দাঁড়ালেন। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে এখনও প্রকাশ্যে কোনও ব্যাখ্যা দেননি তিনি।

অন্যদিকে নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানি রথ। ৬ অক্টোবর উপনির্বাচন, ফল ঘোষণা ৯ অক্টোবর।

ভাগ হলো তৃণমূল, উপনির্বাচনে এবার ‘ফুটবলার’ বনাম ‘খাম’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “জোড়া ধাক্কা তৃণমূলে, নাম ও প্রতীকের পর নন্দীগ্রামের প্রার্থীও হাতছাড়া মমতার”

Leave a Comment