রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সেতু থেকে নীচে ছিটকে পড়ল BMW, মুম্বইয়ের ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৩

Published on: September 20, 2026
mumbai bmw car accident
---Advertisement---

মুম্বইয়ে ফের BMW দুর্ঘটনা। মুম্বইয়ের কোস্টাল রোড ব্রিজে গতির বলি ৩। বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উপর থেকে ছিটকে পড়ল BMW গাড়ি। গাড়ির ভিতরে থাকা ৩ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক (mumbai bmw car accident)।

mumbai bmw car accident: কীভাবে ঘটল দুর্ঘটনা?

সূত্রের খবর, রবিবার ভোর ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ জানিয়েছে, BMW গাড়িটি ভোরের দিকে অত্যন্ত দ্রুত গতিতে মেরিন ড্রাইভ থেকে হাজি আলির দিকে যাচ্ছিল। আচমকা ফ্লাইওভারের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি সেতু থেকে ছিটকে একটি নির্মীয়মাণ এলাকায় আছড়ে পড়ে (mumbai bmw car accident)।

অতিরিক্ত গতিই কি দুর্ঘটনার কারণ?

দুর্ঘটনার ভয়াবহতা কতটা ছিল, তা গাড়ির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। গাড়িটি সেতুর সঙ্গে ঝোলানো একটি সাইনবোর্ড নিয়ে আছড়ে পড়ে। ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। সেখানে এই ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি কালো রংয়ের গাড়ি হঠাৎ করে সেতু থেকে নীচে ছিটকে পড়ে যায়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। গাড়ি থেকে দ্রুত বার করা হয় ৪ জনকে। গাড়িতে থাকা ৪ জনকেই দ্রুত নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। ২৩ বছর বয়সী আদিত্য কল্পেশ্বর ওসওয়ালকে ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত গতিই কি দুর্ঘটনার কারণ? তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের জুনে ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থেকেছিল মুম্বই। মুম্বই-ভদোদরা এক্সপ্রেসওয়েতে BMW দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২ জন। ওই গাড়িতে ৩ জন ছিলেন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছিল। এই দুর্ঘটনার পিছনে অতিরিক্ত গতির কথা জানিয়েছিল তদন্তকারী আধিকারিকেরা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment