ইন্দোরে কংগ্রেসের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’(Chhatron Ki Goonj) অনুষ্ঠানে উঠে এল রাজনৈতিক বিতর্ক। অনুষ্ঠানে রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মিমিক্রি তৈরি করলেন কমেডিয়ান পুলকিত মণি। প্রধানমন্ত্রীর কথাবার্তা থেকে শুরু করে চলা-ফেরা, রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর আদব-কায়দা সবই উঠে এলো তাঁর অভিনয়ে। এমনকি, সেই মঞ্চে প্রধানমন্ত্রীর মাকে নিয়েও কৌতুক করা হয় বলে অভিযোগ বিজেপির। এই ঘটনায় কংগ্রেস নেতা তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করল গেরুয়া শিবির (pm modi)।
pm modi: মোদিকে বিদ্রুপ! রাহুলের বিরুদ্ধে সরব বিজেপি
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করায় অভিযোগে সরব হয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি এক্স-এ পোস্ট করে লিখেছেন, “কংগ্রেস ভাঁড় ও কৌতুক অভিনেতাদের দলে পরিণত হয়েছে। তারা চিরতরে শেষ হয়ে গেছে… RIP।” তিনি আরও লেখেন, “রাহুল গান্ধীর প্রশ্রয়েই এই অমার্জিত সংস্কৃতিই মঞ্চে উপস্থাপনা হয়েছে। এই জন্য তিনি তরুণদের মনে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছেন। যেমনটা তাঁরই কংগ্রেস সহকর্মী শশী থারুর উল্লেখ করেছিলেন।”
অন্যদিকে বিজেপির জাতীয় মুখপাত্র সিআর কেশবন একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে বলেন, প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে ব্যঙ্গ করে মহিলাদের অপমান করা হয়েছে। এই ঘটনাকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। অভিযোগ, মঞ্চে ‘অশালীন ও কুরুচিকর’ ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই অপসংস্কৃতির জন্য়ই তরুণদের সঙ্গে রাহুলের কোনও যোগাযোগ তৈরি হয়নি। আর এই কারণেই দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা DUSU নির্বাচনে কংগ্রেস-সমর্থিত ছাত্র সংগঠনকে ধাক্কা খেতে হয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা একই সুরে বলেন, “লজ্জাজনক ও ঘৃণ্য। রাহুল গান্ধী এবং কংগ্রেস নৈতিকার দিক দিয়ে চরম নিম্নস্তরে নেমে গেছে। পড়ুয়াদের সঙ্গে কথোপকথনকে হাতিয়ার করে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে উপহাস ও অপমান করা, মৌলিক মানবিক সহানুভূতি এবং রাজনৈতিক সংস্কৃতির চরম অভাবকেই প্রকাশ করে।”












1 thought on “রাহুলের মঞ্চে মোদিকে নিয়ে মিমিক্রি, তীব্র আক্রমণ বিজেপির”