রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাতভর বৈঠকের পর নরম IIT-বম্বে, ১৮ দফা দাবিতে সই ডিরেক্টরের

Published on: September 21, 2026
---Advertisement---

IIT-বম্বেতে ছাত্র আন্দোলনের জেরে ১৮ দফা দাবির চার্টারে সই করলেন ডিরেক্টর অধ্যাপক শিরীষ কেদারে। দ্বিতীয় বর্ষের BTech পড়ুয়া সাহিল ওয়াকোড়ের মৃত্যুর পর ছাত্রদের আন্দোলন শুরু হয়েছিল। রবিবার রাতে প্রায় তিন ঘণ্টা ধরে ছাত্রদের সঙ্গে বৈঠক করেন ডিরেক্টর। মুম্বইয়ের পাওয়াই ক্যাম্পাসের মূল গেটের সামনে হয় সেই বৈঠক হয়। ছাত্ররা পুরো বৈঠকটি লাইভস্ট্রিমও করেন। (IIT Bombay Protest)

কী ঘটেছিল সাহিলের সঙ্গে?

২০ বছরের সাহিল এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ১৮ সেপ্টেম্বর, শুক্রবার, মিড-সেমেস্টার পরীক্ষার সময় তাঁর কাছে মোবাইল ফোন পাওয়া যায় বলে অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্র একটি AI প্ল্যাটফর্মে তুলে উত্তর খোঁজার অভিযোগও ওঠে। এর কয়েক ঘণ্টার মধ্যেই হস্টেলে সাহিলের মৃত্যু হয়। এই ঘটনায় চলতি বছরে পাওয়াই ক্যাম্পাসে ছাত্রমৃত্যুর সংখ্যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। (IIT Bombay Protest)

১৮ দফা দাবিতে কী রয়েছে?

ছাত্রদের দাবির মধ্যে রয়েছে সাহিলের মৃত্যুর স্বাধীন তদন্ত হোক। সেই তদন্তে ছাত্র এবং বাইরের প্রতিনিধিদের রাখার দাবি উঠেছে। অভিযুক্ত পরীক্ষার পরিদর্শক অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লার বিরুদ্ধে পদক্ষেপের দাবিও করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক জবাবদিহি, শিক্ষকদের আচরণবিধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ছাত্রদের আরও বেশি প্রতিনিধিত্ব চাওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিও রয়েছে। ছাত্রদের প্রস্তাবে বিশেষ টাস্ক ফোর্স, উন্নত কাউন্সেলিং এবং ২৪ ঘণ্টা মনোরোগ বিশেষজ্ঞের পরিষেবার কথা বলা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তাও চাওয়া হয়েছে।

পরিবারের অভিযোগ, পাল্টা বক্তব্য

সাহিলের পরিবার অধ্যাপক দুল্লা ও অন্য কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে FIR করেছে। আত্মহত্যায় প্ররোচনা এবং হেনস্থার অভিযোগ উঠেছে। জাতিগত হেনস্থার অভিযোগও করেছে পরিবার। মামলাটি মুম্বই ক্রাইম ব্রাঞ্চে হস্তান্তর করা হয়েছে। IIT-বম্বে অবশ্য জাতিগত বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে। (IIT Bombay Protest)

অন্যদিকে, IIT-বম্বের Faculty Forum অধ্যাপক দুল্লার পাশে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, তিনি প্রতিষ্ঠানের নিয়ম মেনেই পরীক্ষার দায়িত্ব পালন করেছিলেন। এদিকে সোমবার Board of Governors-এর বিশেষ বৈঠক এবং ছাত্রদের সঙ্গে Open House হওয়ার কথা রয়েছে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রাতভর বৈঠকের পর নরম IIT-বম্বে, ১৮ দফা দাবিতে সই ডিরেক্টরের”

Leave a Comment