উত্তরপ্রদেশের লখিমপুরে ভয়ঙ্কর ঘটনা। স্কুল শিক্ষিকাকে গুলি করে খুন। খুনের পর আত্মঘাতী এক যুবক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে শাহপুরা কোঠি মোড়ে ‘চিলড্রেন একাডেমি’-তে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের নওরঙ্গাবাদের বাসিন্দা সাউদ আনসারি নামে এক যুবক স্কুলে ঢুকে শিক্ষিকা নিশাত ফাতিমাকে গুলি করে খুন করেন। তারপর তিনি নিজেও আত্মঘাতী হন (teacher murder at uttarpradesh)।
teacher murder at uttarpradesh: গুলির শব্দে স্কুল চত্বরে আতঙ্ক
পুলিশ সূত্রে জানা গেছে, দ্বিতীয় তলায় ক্লাস নিতে যাওয়ার আগে স্কুলের দোতলায় দাঁড়িয়ে ওই শিক্ষিকা যুবক সাউদ আনসারির সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা হয়। এরপর স্কুলের অন্যান্য কর্মীরা ওই এলাকায় জড়ো হতে শুরু করেন। তখন ওই যুবক হঠাৎ ব্যাগ থেকে একটি পিস্তল বার করে ওই স্কুল শিক্ষিকাকে গুলি করে। তারপর নিজেও আত্মঘাতী হন। সেই সময় স্কুলে পড়ুয়াদের পরীক্ষা চলছিল। গুলির শব্দে আতঙ্ক তৈরি হয়। পড়ুয়ারা চিৎকার শুরু করে (teacher murder at uttarpradesh)।
প্রকাশ্য দিবালোকে স্কুলের ভেতরে এই ভয়াবহ ঘটনায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পুলিশ সুপার (SP) ডঃ খেয়াতি গর্গ এবং জেলাশাসক (DM) অঞ্জনি কুমার সিং বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ফরেনসিক টিম তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে এবং পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সুপার জানান, কেন স্কুল শিক্ষিকাকে খুন করে যুবক আত্মঘাতী হলো, কারণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কীভাবে অস্ত্র নিয়ে ওই যুবক স্কুলে প্রবেশ করল,পুলিশ তাও তদন্ত করে দেখছে। ফলে এই ঘটনায় স্কুলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশে অনুমান,ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা প্রেমের বিরোধের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে মূল কারণ খতিয়ে দেখতে পুলিশ স্কুল প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তদন্ত শুরু হয়েছে।









