নামী দামি কোম্পানির পানীয়র ভিতর মৃত মশা। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। স্টারবাকসের একটি পানীয়র ভিতর মশা পাওয়াকে কেন্দ্র করে সমাজমাধ্যমে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নজরদারি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ভিডিয়ো পোস্ট করে এক কন্টেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, তিনি খাবার সময়ে তাঁর পানীয়ের মধ্যে একটি মৃত মশা পেয়েছেন। ভিডিয়োটি পোস্ট করার পর দ্রুত ভাইরাল হয়। নেটিজেনরা ওই সংস্থার কাছে জবাবদিহি চান। পাশাপাশি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) কমিশনার তুকারাম মুন্ডেকে ভিডিয়োটি ট্যাগ করে তাঁর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয় (starbucks)।
starbucks: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো
ইনস্টাগ্রামে @thatsheengirl নামে এক কন্টেন্ট ক্রিয়েটর শিখা এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেন। তিনি সেই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, “Starbucks, আমাদের জবাব চাই!!!” Starbucks-এর ওই আউটলেটের পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধি মানা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, “@starbucks @starbucksindia আমাদের জবাব চাই!!! দয়া করে কমেন্টে ওদের ট্যাগ করুন! ৫০০ টাকা খরচ করে শেষমেশ এটা পেলাম!!!??? পরিচ্ছন্নতা কোথায়?? @starbucksindia উফ, আমি খুবই হতাশ হয়েছি।”
FDA কমিশনারকে ট্যাগ করে ব্যবস্থা গ্রহণের আর্জি
অন্যদিকে, নেটিজেনরা মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) কমিশনার তুকারাম মুন্ডেকে ট্যাগ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সম্প্রতি, রেস্তোরাঁয় পরিবেশিত খাবারে পোকামাকড় বা অন্যান্য অবাঞ্ছিত বস্তু পাওয়ার অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টের মধ্যেই এই ঘটনাটি সামনে এসেছে। সম্প্রতি বিভিন্ন খাবারের দোকানে পরিদর্শনও চালিয়েছেন FDA কমিশনার তুকারাম মুন্ডে। বেশ কয়েকটি রেঁস্তরার লাইসেন্সও বাতিল করে দেওয়া হয়েছে (starbucks)।
একজন ব্যবহারকারী লিখেছেন, “starbucks-এর মতো ব্র্যান্ডের কাছ থেকে এমনটা আশা করা যায় না। আপনারা ভালো মানের পণ্য ও স্বাস্থ্যসম্মত পরিষেবার জন্য পরিচিত। তাই কেবল ব্র্যান্ডের নামের ওপর নির্ভর না করে আপনাদের এ বিষয়ে আরও উন্নত হওয়া প্রয়োজন।”
আরও অনেকে লেখেন, “কী জঘন্য!”; এদিকে আরেকজন ব্যবহারকারী লেখেন, “@tukaram_ias দয়া করে সাহায্য করুন স্যার”। আরও একজন নেটিজেন বলেন, “@tukaram_ias যত দ্রুত সম্ভব starbucks-এর বিরুদ্ধে ব্যবস্থা নিন।”










