রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চাপের মুখে সিদ্ধান্ত বদল, শুধু ভয়েস ও SMS প্যাক আনছে সংস্থাগুলি

Published on: September 23, 2026
voice and SMS only packs
---Advertisement---

টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, তা হলো যারা ইন্টারনেট ব্যবহার করেন না, তাঁদের জন্য কোনও প্ল্যান না থাকা। অর্থাৎ, আপনি যদি সেকেন্ডারি সিম ব্যবহার করেন শুধু ফোন ও মেসেজের জন্য সেটার কোনও অপশন ছিল না। তবে এ বার সেই ছবিতে বদল আসতে চলেছে। সম্প্রতি TRAI আনুষ্ঠানিকভাবে ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন’ একটি রেগুলেশন জারি করেছে। তাতে সাধারণ মোবাইল ব্যবহারকারী, যারা ইন্টারনেট ব্যবহার করেন না। তাঁরা এবার থেকে শুধুমাত্র ভয়েস কল আর এসএমএস প্যাকের সুবিধা পাবেন। TRAI-এর নয়া নির্দেশিকায় স্বস্তিতে প্রায় ৩০ কোটি মোবাইল ব্যবহারকারী (voice and SMS only packs)।

এই নতুন নির্দেশের আওতায়, রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া (ভিআই)-র মতো টেলিকম অপারেটরদের জন্য কেবল ভয়েস ও এসএমএস-ভিত্তিক সাশ্রয়ী রিচার্জ ভাউচার অফার করা বাধ্যতামূলক করা হয়েছে। যাতে গ্রাহকদের ডেটা কিনতে অপ্রয়োজনীয় কারণে অর্থ ব্যয় করতে বাধ্য করা না হয়।

voice and SMS only packs: নতুন নিয়মের ৩টি বড় পরিবর্তন

কম মেয়াদের প্ল্যান: ৩০ দিন বা তার কম মেয়াদের সাধারণ ডেটা প্ল্যানগুলির মতোই সমপরিমাণ মেয়াদের জন্য শুধু ভয়েস ও এসএমএস প্যাক (STVs) বাজারে আনতে হবে। এতে ডেটার খরচ বাদ দিয়ে প্ল্যানের দাম অনেকটাই কমে যাবে (voice and SMS only packs)।

একই তারিখে রিনিউয়াল: টেলিকম সংস্থাগুলিকে এখন অন্তত একটি শুধু ভয়েস ও এসএমএস প্ল্যান রাখতে হবে, যা প্রতি মাসের একটি নির্দিষ্ট তারিখে রিনিউ করা যাবে।

দীর্ঘ মেয়াদের প্ল্যান: কম মেয়াদের পাশাপাশি দীর্ঘ মেয়াদের (যেমন- ৮৪ দিন বা ৩৬৫ দিন) ডেটা প্ল্যানগুলির বিকল্প হিসেবেও শুধু কলিং ও এসএমএস-এর দীর্ঘমেয়াদি প্যাক নিয়ে আসতে হবে।

এই সিদ্ধান্তের কারণ ও সুবিধা

রিলায়েন্স জিও বা এয়ারটেলের মতো বড় টেলিকম অপারেটরদের বিরোধিতা সত্ত্বেও TRAI-এই সিদ্ধান্ত নিয়েছে। আসলে, দেশের কোটি কোটি সাধারণ মানুষ ও বয়স্ক নাগরিকরা শুধু কথা বলা বা মেসেজ করার জন্য ফোন ব্যবহার করেন। বর্তমানের সব প্ল্যানে ডেটা যুক্ত থাকায় তাদের বাধ্য হয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। এই নতুন নিয়মের ফলে বিশেষ করে কম আয়ের গ্রাহক ও ফিচার ফোন ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় ইন্টারনেট ডেটার খরচ থেকে রেহাই পাবেন এবং তাদের মোবাইল খরচ অনেকটাই কমে যাবে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “চাপের মুখে সিদ্ধান্ত বদল, শুধু ভয়েস ও SMS প্যাক আনছে সংস্থাগুলি”

Comments are closed.