রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কর্নাটকের যুবকের রহস্যমৃত্যু, শারজায় নিখোঁজ থাকার পর দেহ মিলল গাড়ির ডিকিতে

Published on: September 23, 2026
Karnataka Missing Guy Tragedy
---Advertisement---

হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন শারজায় কর্মরত কর্ণাটকের এক যুবক। প্রথমে পরিবারকে জানানো হয়েছিল, তিনি অসুস্থ হয়ে বিশ্রাম নিচ্ছেন। তারপর আচমকাই বন্ধ হয়ে যায় যোগাযোগ। পরিবারের সন্দেহ বাড়তেই খোঁজ শুরু হয়। কয়েক সপ্তাহ পর শারজার রাস্তায় পরিত্যক্ত একটি গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় কর্ণাটকের যুবক অ্যালউইনের দেহ। পরিবারের দাবি, তাঁকে খুন করে দেহ ৯ টুকরো করা হয়েছিল। আর এই ঘটনার পর থেকেই অ্যালউইনের স্ত্রী ও ছেলেরও কোনও খোঁজ মিলছে না। যদিও শারজা পুলিশের তরফে এই ঘটনার বিষয়ে কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি বলে জানিয়েছে উদুপি পুলিশ।

Karnataka Missing Guy Tragedy: প্রথমে নিখোঁজ, পরে গাড়ির ডিকিতে মিলল দেহ

কর্ণাটকের উদুপি জেলার কুন্দাপুরের বাসিন্দা অ্যালউইন কাজের সূত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকতেন। পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা হয় গত ২০ জুলাইয়ের কাছাকাছি। এরপর তাঁর ফোন থেকেই মেসেজ আসতে থাকে যে তিনি অসুস্থ এবং বিশ্রাম নিচ্ছেন। কিন্তু তাতেই সন্দেহ হয় পরিবারের। কারণ, অ্যালউইন সাধারণত টাইপ করে মেসেজ করতেন না, ভয়েস নোটেই বেশি কথা বলতেন। ফোনে কথা বলতে চাইলেও আর কোনও সাড়া মেলেনি।

এরপর শারজায় অ্যালউইনের এক সহপাঠীর সঙ্গে যোগাযোগ করে পরিবার। তিনি অ্যালউইনের অ্যাপার্টমেন্টে গিয়ে খোঁজ নেন। সেখানে নিরাপত্তারক্ষী জানান, অ্যালউইন ভারতে চলে গিয়েছেন। সংস্থার এইচআর বিভাগও পরিবারকে একই কথা জানায়। কিন্তু অ্যালউইন ভারতে পৌঁছননি জানার পর পাসপোর্টের তথ্য যাচাই করা হয়। জানা যায়, তিনি এখনও আমিরশাহিতেই রয়েছেন। এরপর শারজা পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়।

চাপের মুখে সিদ্ধান্ত বদল, শুধু ভয়েস ও SMS প্যাক আনছে সংস্থাগুলি

পরিবারের দাবি, গত ১২ অগস্ট ওমানের দিকে যাওয়া একটি রাস্তার ধারে অ্যালউইনের টয়োটা গাড়ি পাওয়া যায়। ডিকি খুলতেই উদ্ধার হয় তাঁর দেহ। অভিযোগ, তাঁকে বুকে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল। পরে দেহ ৯ টুকরো করে দু’টি ব্যাগে ভরা হয়। ডিএনএ পরীক্ষার পর ওই দেহটি অ্যালউইনের বলে নিশ্চিত করেছে পরিবার।

স্ত্রী-ছেলেও নিখোঁজ

অ্যালউইনের স্ত্রী টিনা কুন্দর এবং তাঁদের ছোট ছেলেও বর্তমানে নিখোঁজ বলে দাবি পরিবারের। টিনা পেশায় দুবাইয়ে স্কুলশিক্ষিকা ছিলেন আর তাঁদের ছেলে দশম শ্রেণিতে পড়ে। পরিবারের দাবি, অ্যাপার্টমেন্টের সিসিটিভিতে দু’জন পুরুষ ও এক মহিলাকে লাগেজ নিয়ে যেতে দেখা গিয়েছে। তবে ওই মহিলা টিনা কি না, তা নিশ্চিত করা যায়নি। (Karnataka Missing Guy Tragedy)

ঘটনার বিষয়ে এখনও শারজা পুলিশ বা সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতীয় দূতাবাসের কাছ থেকে কোনও সরকারি নিশ্চিতকরণ পায়নি উদুপি পুলিশ। সরকারি তথ্য এলে তা যাচাই করে জানানো হবে বলে জানিয়েছে তারা।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now