শেষ মুহূর্তে ট্রেনে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন? কিন্তু টিকিট কাটতে গিয়ে দেখলেন কোনও সিট খালি নেই? বিশেষ করে রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনিও কি আশাই ছেড়ে দেন? তাহলে এবার থেকে আর এমনটা করবেন না। জানেন কি চার্ট তৈরি হয়ে গেলেই যে ট্রেনের প্রতিটি আসন ভর্তি, এমনটা নয়। অনেক সময় কিছু আসন শেষ পর্যন্ত খালি থেকে যায়। আর সেই সিটের জন্য শেষ মুহূর্তে টিকিট কাটার সুযোগ থাকে। তাহলে কীভাবে বুঝবেন ট্রেনে কোথায় সিট খালি রয়েছে? কীভাবেই বা সেই আসন বুক করবেন? জেনে নিন সহজ উপায়।
Vacant Train Seats: প্রথমে দেখে নিন কোন সিট খালি
এর জন্য আপনার ফোনে IRCTC Rail Connect অ্যাপ খুলতে হবে। সেখানে ট্রেন সংক্রান্ত বিভাগে গিয়ে ‘Chart Vacancy’ অপশনটি বেছে নিন। রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পর ট্রেনের কোন কোচে কোন বার্থ খালি রয়েছে, এই অপশনের মাধ্যমে তা দেখা যায়।এরপর আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ট্রেনের নম্বর বা নাম, যাত্রার তারিখ এবং কোথা থেকে কোথায় যাবেন—এই তথ্যগুলি ঠিকভাবে লিখুন। এরপর ট্রেনের কোন কোন কোচে আসন খালি রয়েছে, তা স্ক্রিনে দেখা যাবে।
খালি সিট দেখলেই বুক করবেন না
এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চার্টে কোনও বার্থ খালি দেখালেই সেটি আপনার পুরো যাত্রাপথের জন্য পাওয়া যাবে, এমনটা নয়। ধরা যাক, কোনও যাত্রী মাঝপথের একটি স্টেশন থেকে ট্রেনে উঠবেন। তার আগে পর্যন্ত সেই বার্থটি খালি থাকতে পারে। কিন্তু আপনার গন্তব্য পর্যন্ত সেটি হয়তো আর খালি নেই। তাই বুক করার আগে অবশ্যই দেখে নিন, আপনার নির্দিষ্ট যাত্রাপথের জন্য আসনটি পাওয়া যাচ্ছে কি না।
আপনার যাত্রার জন্য সিটটি খালি থাকলে IRCTC-র বুকিং অপশনে গিয়ে যাত্রীর প্রয়োজনীয় তথ্য দিন। এরপর পেমেন্ট করলেই টিকিট বুক করা যাবে।
খরা কাটল ২৮ বছরের, এশিয়াডে রুপো জিতলেন মীরাবাই চানু
রিজার্ভেশন চার্টের পর ‘Current Booking’-এর সুযোগ
রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পর খালি থাকা সিট বুক করার জন্য Current Booking-এরও সুবিধা রয়েছে। তবে এই বুকিং নির্দিষ্ট সময়সীমার মধ্যে করতে হয়। IRCTC-র নিয়ম অনুযায়ী, এই ব্যবস্থায় শুধুমাত্র কনফার্মড টিকিট ইস্যু করা হয়। (Vacant Train Seats)
তাই শেষ মুহূর্তে ট্রেনে যাওয়ার প্রয়োজন হলে একবার ‘Chart Vacancy’ দেখে নিতে পারেন। তবে চার্টে খালি বার্থ দেখা গেলেই যে সেটি আপনার জন্য বুক করা যাবে, তা ধরে নেওয়া ঠিক নয়। আপনার গন্তব্য স্টেশন ও সময় অনুযায়ী সিটটি সত্যিই উপলব্ধ কি না, সেটাই আগে যাচাই করতে হবে।
সবচেয়ে বড় কথা, এইভাবে টিকিট কাটতে তৎকাল চার্জ দেওয়ারও প্রয়োজন নেই। ফলে শেষ মুহূর্তে ট্রেনের টিকিট না পেয়ে হতাশ হওয়ার আগে একবার খালি বার্থের তালিকাটি দেখে নিতেই পারেন।












