রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উৎসবের মরসুমে কমতে পারে রান্নার তেলের দাম, মাস্টারস্ট্রোক কেন্দ্রের

Published on: September 24, 2026
Oil Price Decrease
---Advertisement---

উৎসবের মরসুমের আগেই গৃহস্থের জন্য সুখবর। মধ্যবিত্তের হেঁসেলে কিছুটা চাপ কিছুটা কমতে পারে। পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের মতো গুরুত্বপূর্ণ ভোজ্য তেলের আমদানিতে শুল্ক কমিয়ে দিল কেন্দ্র। এর ফলে আগামী দিনে বাজারে রান্নার তেলের দাম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

গত এক বছরে ভারতে ভোজ্য তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। সামনে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত একের পর এক বড় উৎসব। এই সময়ে বাড়িতে মিষ্টি, নোনতা খাবার এবং ভাজাভুজির চাহিদা অনেকটাই বেড়ে যায়। তাই উৎসবের মরসুমে বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Oil Price Decrease: কোন তেলে কতটা শুল্ক কমল?

কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অপরিশোধিত পাম তেল ও সয়াবিন তেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পরিশোধিত পাম ও সয়াবিন তেলের ক্ষেত্রে শুল্ক ৩২.৫ শতাংশ থেকে কমে হয়েছে ২৭.৫ শতাংশ।

সূর্যমুখী তেলের ক্ষেত্রে শুল্ক কমেছে আরও বেশি। অপরিশোধিত সূর্যমুখী তেলের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে একেবারে শূন্য করা হয়েছে। আর পরিশোধিত সূর্যমুখী তেলের শুল্ক ৩২.৫ শতাংশ থেকে কমিয়ে ২২.৫ শতাংশ করা হয়েছে।

এর ফলে আমদানিকারক সংস্থাগুলির খরচ কমবে। সেই সুবিধা বাজারে কতটা এবং কত দ্রুত পৌঁছয়, তার উপর নির্ভর করবে সাধারণ ক্রেতারা তেলের দামে কতটা স্বস্তি পাবেন।

কালীঘাটে পুজো গৌতম আদানির, নজরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

বাড়বে আমদানি, নজরে সূর্যমুখী তেল

ভারতের ভোজ্য তেলের চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশই আমদানির মাধ্যমে মেটানো হয়। মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, রাশিয়া এবং ইউক্রেন থেকে পাম, সয়াবিন ও সূর্যমুখী তেল আসে।

শুল্ক কমার পর উৎসবের চাহিদা মেটাতে তেল আমদানি বাড়তে পারে। মুম্বইয়ের ভেজিটেবল অয়েল ব্রোকারেজ সংস্থা সানভিন গ্রুপের কর্তা সন্দীপ বাজোরিয়ার মতে, শুল্ক কমার অপেক্ষায় অনেক পরিশোধনকারী সংস্থা এতদিন তেল কেনা কিছুটা কমিয়ে রেখেছিল। এবার তারা উৎসবের বাজারের কথা মাথায় রেখে ফের আমদানি বাড়াতে পারে। (Oil Price Decrease)

বিশেষজ্ঞদের মতে, এই শুল্ক কমানোর সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে সূর্যমুখী তেল। দাম তুলনামূলক আকর্ষণীয় হলে ক্রেতাদের একাংশ সয়াবিন ও পাম তেলের বদলে সূর্যমুখী তেলের দিকে ঝুঁকতে পারেন। তবে আন্তর্জাতিক বাজারেও ভারতের বাড়তি চাহিদার প্রভাব পড়তে পারে। মালয়েশিয়ার পাম তেল এবং আমেরিকার সয়াবিন তেলের বাজারেও এর প্রভাব দেখা যেতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “উৎসবের মরসুমে কমতে পারে রান্নার তেলের দাম, মাস্টারস্ট্রোক কেন্দ্রের”

Comments are closed.