রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দীর্ঘ ১৬ বছর পর, এশিয়ান গেমসে ১০ হাজার মিটারে ঐতিহাসিক ব্রোঞ্জ সীমা কুমারীর

Published on: September 24, 2026
Seema Kumari
---Advertisement---

এশিয়ান গেমসে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান। মহিলাদের ১০,০০০ মিটার ফাইনালে দুরন্ত দৌড়ে ব্রোঞ্জ জিতে ভারতের জন্য ইতিহাস তৈরি করলেন অ্যাথলিট (Seema Kumari) সীমা কুমারী। বৃহস্পতিবার ৩২:৫০.০৫ সময় নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন তিনি। এই ইভেন্টে এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের এটি মাত্র তৃতীয় পদক। একই সঙ্গে ২০১০ সালের পর মহিলাদের ১০,০০০ মিটারে এটাই ভারতের প্রথম পদক।

শেষ ল্যাপে জমজমাট লড়াই

১০,০০০ মিটারের ফাইনালে শুরু থেকেই ধৈর্য ও সহনশক্তির পরীক্ষা দিতে হয় অ্যাথলিটদের। দৌড় যত এগিয়েছে, ততই মূল লড়াই থেকে পিছিয়ে পড়েছে একাধিক প্রতিযোগী। শেষ দিকে সোনা জয়ের লড়াই জমে ওঠে বাহরাইনের উইনফ্রেড ইয়াভি ও জাপানের নোজোমি তানাকার মধ্যে। শেষ পর্যন্ত ৩২ মিনিট ৩৯.১৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন ইয়াভি। ৩২ মিনিট ৪১.৫৪ সেকেন্ড সময়ে রুপো পান তানাকা।

অন্যদিকে, শীর্ষ দুই অ্যাথলিটের গতি ধরে রাখতে না পারলেও নিজের জায়গা ধরে রাখেন সীমা। (Seema Kumari) শেষ পর্যন্ত ৩২ মিনিট ৫০.০৫ সেকেন্ড সময়ে ফিনিশ করে নিশ্চিত করেন ব্রোঞ্জ। তাঁর এই পদকই আইচি নাগোয়া এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলেটিক্সের প্রথম পদক।

Seema Kumari: কে এই সীমা কুমারী?

২০০১ সালের ১০ জানুয়ারি হিমাচল প্রদেশে জন্ম সীমা কুমারীর। ৫,০০০ ও ১০,০০০ মিটার—দুই ইভেন্টেই ধারাবাহিকভাবে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ২০২৪ সালে হংকংয়ে এশিয়ান ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে সিনিয়র মহিলাদের বিভাগে সোনা জেতেন। এরপর ২০২৫ সালের FISU World University Games-এ ৫,০০০ মিটারে রুপো পান।

২০২৬ সালে ৬৫তম জাতীয় ইন্টারস্টেট সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০,০০০ মিটারে সোনা জেতেন (Seema Kumari) সীমা। মার্চে ক্যালিফোর্নিয়ার দ্যা টেন প্রতিযোগিতায় ৩২:০২.৪৩ সময় করে ১০,০০০ মিটারে ব্যক্তিগত সেরা সময় গড়েন। এক মাস পর ৫,০০০ মিটারে ১৫ মিনিট১৬.২০ সেকেন্ড সময় করে আরও একটি ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েন।

খেলো ইন্ডিয়া থেকে TOPS-এর সহায়তা

২০১৮ সালের জুলাই থেকে খেলো ইন্ডিয়া কর্মসূচির অংশ সীমা। ২০২৬ এশিয়ান গেমসের প্রস্তুতির আগে ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষণের জন্যও তিনি সহায়তা পেয়েছেন। পাশাপাশি Target Olympic Podium Scheme (TOPS) এবং Annual Calendar for Training and Competition (ACTC)-এর আওতায় আর্থিক সহায়তাও পেয়েছেন।

২৫ বছর বয়সে এশিয়ান গেমসের মঞ্চে ব্রোঞ্জ জিতে (Seema Kumari) সীমা কুমারী এখন ভারতের দীর্ঘপাল্লার দৌড়ের অন্যতম উজ্জ্বল মুখ।

ব্রাজিল কোচে আন্সেলোত্তির মন্তব্যে খালিদের সাফ জবাব, ‘আমার কিছু যায় আসে না’


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দীর্ঘ ১৬ বছর পর, এশিয়ান গেমসে ১০ হাজার মিটারে ঐতিহাসিক ব্রোঞ্জ সীমা কুমারীর”

Comments are closed.