পুজোর আগে রেশন ব্যবস্থায় বড় ঘোষণা রাজ্য সরকারের। দুর্গাপুজো উপলক্ষ্যে রেশন কার্ডধারী পরিবারগুলিকে খাদ্যসামগ্রীতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এর ফলে রাজ্যের প্রায় ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার উপকৃত হবে। সরকারের বিশেষ ‘ফেস্টিভ্যাল প্যাকেজে’ প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে দেওয়া হবে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা এবং ২৫০ গ্রাম সুজি। বাজারদরের তুলনায় অর্ধেক দামে এই সামগ্রী মিলবে। অর্থাৎ, নির্ধারিত বাজারমূল্যের ৫০ শতাংশ ছাড়ে রেশন দোকান থেকেই এই পণ্য কিনতে পারবেন উপভোক্তারা। (Ration Card Benefits)
আগে ছিল ১০ শতাংশ ছাড়
খাদ্যমন্ত্রী জানান, আগে রেশনের নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হতো। এবার সেই ছাড় এক ধাক্কায় বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। পুজোর সময় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Ration Card Benefits) এই উৎসব প্যাকেজের জন্য রাজ্য সরকার প্রায় ১১৪ কোটি টাকা অতিরিক্ত খরচ করবে। খাদ্যমন্ত্রীর দাবি, অতীতের যে কোনও সময়ের তুলনায় এই খাতে সরকারের খরচ অনেক বেশি। প্রথমে সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর অর্ধেক দামে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামী বছর বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা
খাদ্যমন্ত্রী জানান, রাজ্যের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী বছর পুজোর সময় এই খাদ্যসামগ্রী বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইদ বা অন্য ধর্মীয় উৎসবে আলাদা কোনও প্যাকেজ থাকবে কি না, সেই প্রশ্নও ওঠে। জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সরকার ধর্মের ভিত্তিতে কোনও বিভাজনে বিশ্বাস করে না। দুর্গাপুজোর এই প্যাকেজ কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবারই এই সুবিধা পাবেন। (Ration Card Benefits)









2 thoughts on “হাফ দামে মিলবে সংসারের সরঞ্জাম, পুজোর বঙ্গবাসীকে উপহার রাজ্য সরকারের”
Comments are closed.