রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভরদুপুরে কলেজ ছাত্রকে লক্ষ্য করে গুলি, জখম, খড়গপুরে ফের আতঙ্ক

Published on: October 7, 2026
---Advertisement---

ভরদুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের রেল এলাকায় গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ায়। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় ঘটনাটি ঘটে। গীতাঞ্জলি হলের পিছনের এক গলিতে বাইকে থাকা দুই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় বুকে গুলিবিদ্ধ হয়ে জখম হন কলেজ ছাত্র অক্ষয় ঝা।(Kharagpur Firing)

কলকাতায় চিকিৎসাধীন অক্ষয়

রক্তাক্ত অবস্থায় অক্ষয়কে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে খবর, খুব কাছ থেকে অক্ষয়কে লক্ষ্য করে গুলি চালানো হয়ে থাকতে পারে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় বাইক চালাচ্ছিলেন সাগর কুমার। তাঁর পিছনে বসেছিলেন অক্ষয়। সাগরের দাবি, আচমকাই পিছনে থাকা অক্ষয়ের শরীরে গুলি লাগে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। (Kharagpur Firing)

স্থানীয়দের বক্তব্যে রহস্য

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের বক্তব্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা। তাঁদের দাবি, কোনও গুলির শব্দ বা চিৎকার শুনতে পাননি তাঁরা। দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটলেও বিষয়টি তাঁদের নজরে আসেনি। ইতিমধ্যেই সাগর কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কী উদ্দেশ্যে অক্ষয়কে লক্ষ্য করে গুলি চালানো হল, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খড়গপুর শহরে দুষ্কৃতী এবং মাদক কারবারের বিরুদ্ধে পুলিশ একাধিক অভিযান চালিয়েছে। তার মধ্যেই ব্যস্ত এলাকায় দিনের আলোয় গুলি চালানোর ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের। (Kharagpur Firing)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ভরদুপুরে কলেজ ছাত্রকে লক্ষ্য করে গুলি, জখম, খড়গপুরে ফের আতঙ্ক”

Comments are closed.