রাজ্যের নাম বদলের প্রক্রিয়া এবার নতুন করে গতি পেতে চলেছে। ‘ওয়েস্ট বেঙ্গল’-এর নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, নতুন সরকারের বিধানসভার প্রথম অধিবেশনেই নাম বদলের বিল আনা হবে। রাজ্যের ইতিহাস ও নিজস্ব পরিচয়ের সঙ্গে নামকে যুক্ত রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এর আগে একাধিকবার নাম বদলের প্রস্তাব উঠলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। (West Bengal Rename)
প্রথম অধিবেশনেই বিল
বুধবার নাম বদল নিয়ে প্রশ্ন করা হলে শমীক বলেন, “আর কতবার বলব ভাই? নাম হবে ‘পশ্চিমবঙ্গ’।” তাঁর বক্তব্য, খুব শীঘ্রই বিধানসভার প্রথম অধিবেশনেই সরকার এই সংক্রান্ত বিল পেশ করবে। এর আগে সোমবারও নাম বদলের বিষয়ে একই কথা জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। (West Bengal Rename) তিনি বলেছিলেন, ‘পশ্চিম বাংলা’, ‘বাংলা’ বা ‘বঙ্গ’ নামগুলি আর ব্যবহার করা হবে না। রাজ্যের সরকারি নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। শমীকের কথায়, নতুন নামের মাধ্যমে রাজ্যের ইতিহাস ও পরিচয়কে সামনে রাখা হবে। তাঁর দাবি, নামের সঙ্গে রাজ্যের ঐতিহাসিক পরিচয়ের যোগ থাকাটাই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।
বহু পুরনো নাম বদলের প্রস্তাব
পশ্চিমবঙ্গের নাম বদলের দাবি অবশ্য বহু বছরের। ১৯৯৯ সালে বামফ্রন্ট সরকার প্রথম ‘পশ্চিমবঙ্গ’ নাম করার প্রস্তাব দিয়েছিল। পরে কংগ্রেস বিধায়ক সৌগত রায়ের প্রস্তাবে ‘বাংলা’ নামের কথাও ওঠে। কিন্তু সেই প্রস্তাব কেন্দ্রের অনুমোদন পায়নি। (West Bengal Rename) ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ফের নাম বদলে ‘বাংলা’ নামের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবও তৎকালীন ইউপিএ-২ সরকার অনুমোদন করেনি।
২০১৬ ও ২০১৮ সালের উদ্যোগ
২০১৬ সালে রাজ্য সরকার তিন ভাষায় তিনটি নামের প্রস্তাব দিয়েছিল—বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘ বেঙ্গল বা Bengal’ এবং হিন্দিতে ‘বাঙ্গাল’। পরে তিন ভাষাতেই ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব দেওয়া হয়। ২০১৮ সালের জুলাইয়ে বিধানসভায় ‘বাংলা’ নাম করার প্রস্তাব পাস হয়। সেটি অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্র সেই প্রস্তাব অনুমোদন করেনি। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, রাজ্যের নাম বদলের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন। পাশাপাশি ‘বাংলা’ ও ‘বাংলাদেশ’ নামের মিল থাকায় আন্তর্জাতিক ক্ষেত্রে বিভ্রান্তির আশঙ্কার কথাও সামনে এসেছিল। (West Bengal Rename)
তবে ২০১৯ সালে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় জানিয়েছিলেন, কেন্দ্র এখনও রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদন করেনি।












1 thought on “‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম বদলে হবে ‘পশ্চিমবঙ্গ’, ঘোষণা শমীক ভট্টাচার্যর”
Comments are closed.