রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লির সীমাপুরীতে বহুতল বিপর্যয়, মৃত বেড়ে ৫

delhi seemapuri building collapse
---Advertisement---

বুধবার দিল্লির সীমাপুরীতে একটি পাঁচতলা বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বুধবার ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশু সহ তিনজনের। আহত হন অনেকে। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করা হয় (delhi seemapuri building collapse)।

প্রশাসনিক এক কর্মকর্তা জানান, মৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন নুসরাত ওরফে গুড়িয়া এবং হাজরা বিবি। এর আগে উদ্ধার হওয়া মৃতদের তালিকার মধ্যে ছিলেন ১২ বছর বয়সী এক কিশোরী, ২১ বছর বয়সী চার মাসের অন্তঃসত্ত্বা গোলাফসা এবং প্রায় দেড় বছর বয়সী এক শিশু। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আহত আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে (delhi seemapuri building collapse)।

delhi seemapuri building collapse: ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ

ধ্বংসস্তূপ সরানো ও তল্লাশি অভিযানের কাজে দিল্লি পুলিশ, দিল্লি ফায়ার সার্ভিসেস, এনডিআরএফ (NDRF), ডিডিএমএ (DDMA), এমসিডি (MCD) এবং ডিইউএসআইবি (DUSIB)-এর কর্মীদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল নিয়োজিত করা হয়েছে। তাঁরা দিন রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন।

বুধবার বিকেলে দিকে সীমাপুরীর ঈদগাহ মাছ বাজারের কাছে এই চারতলা বহুতলটি ভেঙে পড়ে। এই ভবনের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে অনেকে। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে নামলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। এরপর বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিল্ডিংটি ভেঙে পড়ার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “দিল্লির সীমাপুরীতে বহুতল বিপর্যয়, মৃত বেড়ে ৫”

Comments are closed.