রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘ভোট চুরি’র অভিযোগ মিথ্যে! কমিশনের পাশে ৪২ অবসরপ্রাপ্ত বিচারপতি

Former Judge
---Advertisement---

এসআইআরে অনিয়ম, ভোটার লিস্টে কারচুরির অভিযোগে তোলপাড় গোটা দেশ। মিটিং, মিছিল, আন্দোলন-বিক্ষোভে উত্তাল রাজধানী দিল্লি-সহ দেশের একাধিক শহর। উত্তাপ বাড়াচ্ছে CJP থেকে শুরু করে বিরোধী বিভিন্ন দলগুলি। এবার এরই মাঝে আন্দোলন নিয়ে বিস্ফোরক সব অভিযোগ করলেন, দেশের অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। লিখলেন খোলা চিঠি। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে বড় কোনও বিদেশি শক্তির হাত রয়েছে। যার দ্বারা এই আন্দোলন প্রভাবিত হচ্ছে (Former Judge)।

Former Judge: ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন বিচারপতিরা

কোনও প্রমাণ ছাড়াই ‘ভোট চুরি’র যে অভিযোগ তোলা হয়েছে, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই প্রাক্তন বিচারপতিরা। তাঁরা সতর্ক করেছেন, ভারতের সাংবিধানিক স্তম্ভকে ‘চোর’ বা ‘আপসকারী’ (compromised) হিসেবে অভিহিত করা হলে তা গণতন্ত্রের প্রতি জনগণের আস্থাকে ক্ষুণ্ণ করতে পারে। ভোটার তালিকা সংশোধনের বিশেষ ও নিবিড় প্রক্রিয়া বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর পক্ষে দাঁড়িয়ে প্রাক্তন-অবসরপ্রাপ্ত বিচারপতিরা জোর দিয়ে বলেন, এটি একটি আইনসম্মত প্রক্রিয়া, যার লক্ষ্য হলো একটি স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করা (Former Judge)।

হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিদের স্বাক্ষর

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হাইকোর্টের তিনজন প্রাক্তন প্রধান বিচারপতি। এঁরা হলেন জম্মু-কাশ্মীর ও দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বি.সি. প্যাটেল। কর্ণাটক হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় এবং সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রমোদ কোহলি। অন্যান্য স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি।

রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ নীতিন নবীনের

দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। তিনি বলেন, “মানসিকতা নৈরাজ্যবাদী এবং সমাজে বিষ ছড়ানোর চেষ্টা করছেন তাঁরা। যদি তাঁর কোনও আপত্তি থাকত, জানাতে পারতেন। তবে মনে রাখা উচিত যে কেরলে নির্বাচনও কিন্তু এই একই নির্বাচন কমিশনই পরিচালনা করেছিল। তামিলনাড়ুতেও। যেখানে তাঁরা ক্ষমতায় এসেছেন। সেখানেও নির্বাচন পরিচালনা করেছিল এই একই নির্বাচন কমিশন।”


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “‘ভোট চুরি’র অভিযোগ মিথ্যে! কমিশনের পাশে ৪২ অবসরপ্রাপ্ত বিচারপতি”

Comments are closed.