রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মোদি-শাহের ‘বোধোদয়’-হওয়ার প্রার্থনা রাজঘাটে, ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা সহ বিরোধীরা

india bloc protest
---Advertisement---

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে, বৃহস্পতিবার দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মারকের সামনেই সত্যাগ্রহ ও অবস্থান বিক্ষোভে শামিল হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সাংসদ প্রিয়ঙ্কা বঢরা। কংগ্রেস মুখপাত্র পবন খেড়া জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বোধোদয়ের’ প্রার্থনাই তাঁদের মূল উদ্দেশ্য, যাতে তাঁরা অনুধাবন করতে পারেন যে তাঁদের বর্তমান কাজকর্ম আদতে দেশের স্বার্থের পরিপন্থী (india bloc protest)।

india bloc protest: ‘বোধোদয়’ হোক প্রার্থনা করছি’

তিনি বলেন, “আজ অত্যন্ত শান্তিপূর্ণভাবে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা রাজঘাটে এসে প্রার্থনা করেছেন এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা প্রার্থনা করছি যেন এই সরকারের সুবুদ্ধি হয়। আমরা প্রার্থনা করছি যেন জ্ঞানেশ কুমারের সুবুদ্ধি হয়। আমরা প্রার্থনা করছি দেশের প্রতিটি ভোটারের ভোট যেন সুরক্ষিত থাকে। আমরা গণতন্ত্র রক্ষার জন্যও প্রার্থনা করেছি।”

এদিন মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর রাজঘাটে অবস্থান কর্মসূচি শুরু করেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধিরা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলের সাংসদ ও নেতারা রাজঘাটে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেন। এই অবস্থান কর্মসূচির আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে এবং ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য সাংসদরা রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন (india bloc protest)।

‘প্রতারণা’ করে নির্বাচনে জয়লাভের চেষ্টা বন্ধ করে প্রধানমন্ত্রীকে জনগণের কথা শুনতে বললেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। গগৈ বলেন, “আজ গোটা দেশ ঐক্যবদ্ধ। সারা দেশ জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। প্রধানমন্ত্রীর উচিত জাতির কাছে মাথা নত করা এবং মনে রাখা যে, তিনি নিজেই নিজেকে ‘প্রধানসেবক’ বলে অভিহিত করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর উচিত দেশের মানুষের কথা শোনা এবং নির্বাচন কমিশনের সহায়তায় প্রতারণার মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার চেষ্টা থেকে বিরত থাকা।”

অন্যদিকে, এই আন্দোলন নিয়ে বিস্ফোরক সব অভিযোগ করলেন, দেশের অবসরপ্রাপ্ত বিচারপতিদের একাংশ। নির্বাচন কমিশনের পাশে দাঁড়ালেন ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। লিখলেন খোলা চিঠি। তাঁদের দাবি, এই ঘটনার পিছনে বড় কোনও বিদেশি শক্তির হাত রয়েছে। যার দ্বারা এই আন্দোলন প্রভাবিত হচ্ছে (Former Judge)।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “মোদি-শাহের ‘বোধোদয়’-হওয়ার প্রার্থনা রাজঘাটে, ধর্নায় রাহুল প্রিয়াঙ্কা সহ বিরোধীরা”

Comments are closed.