রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Bangladesh Cricket: ‘২৪ ঘণ্টা সময়, ভারতে খেলো, নয়তো…’ বাংলাদেশকে আল্টিমেটাম ICC-র

bangladesh cricket
---Advertisement---

বাংলাদেশের সামনে এখন ঘড়ির কাঁটা। ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে, নাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে— এই প্রশ্নের চূড়ান্ত উত্তর দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শেষ ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ICC। বুধবারের বোর্ড বৈঠকের পর কার্যত কড়া ভাষাতেই জানিয়ে দেওয়া হয়েছে, ‘আর সময় বাড়ানো হবে না’।

ভারত সফর নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের কারণে শুরু থেকেই অনড় ছিল বিসিবি। মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ সরকার প্রকাশ্যেই জানায়, নিরাপত্তার কারণে তারা ভারতে দল পাঠাতে চায় না। ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর আবেদনও করা হয়। কিন্তু ICC স্পষ্ট করে দেয়, সূচি বা গ্রুপ বদল সম্ভব নয়।

এই অবস্থায় বুধবার ICC-র বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ ভোটাভুটি হয়। BCCI, PCB, BCB-সহ একাধিক দেশের শীর্ষ কর্তার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়— বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায়, তাহলে তাদের বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন হবে। বিকল্প দল নেওয়ার পক্ষেই মত দেন অধিকাংশ সদস্য। এর পরই বিসিবিকে শেষ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

বন্ধু পাকিস্তানকে পাশে পেল বাংলাদেশ, বিশ্বকাপ ইস্যুতে সমর্থন PCB-র

সূত্রের খবর, ইতিমধ্যেই বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ বাদ পড়লে গ্রুপ ‘সি’-তেই জায়গা পাবে স্কটল্যান্ড। অর্থাৎ, সিদ্ধান্ত না নিলে বিশ্বকাপের দরজা কার্যত বন্ধ হয়ে যাবে লিটন দাসদের জন্য।

এই নাটকের মাঝেই পাকিস্তান এগিয়ে এসেছে সমর্থনে। ভার্চুয়াল বৈঠকে পাক বোর্ড নাকি প্রস্তাব দিয়েছে, চাইলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত। তবে ICC এখনও সেই প্রস্তাবে গুরুত্ব দেয়নি। তাদের একটাই অবস্থান— নির্ধারিত সূচি অনুযায়ীই খেলা হবে।

সবচেয়ে বড় বিষয়, এখন সিদ্ধান্ত পুরোপুরি বাংলাদেশের হাতে। সরকার ও বোর্ডের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা চলছে। একদিকে জাতীয় মর্যাদা ও রাজনৈতিক অবস্থান, অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ভয়— এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বিসিবি।

বাংলাদেশেই নিরাপত্তাহীনতায় ভুগছেন অধিনায়ক লিটন দাস? মন্তব্যে তোলপাড়

আগামী ২৪ ঘণ্টাই ঠিক করে দেবে বাংলাদেশের ভবিষ্যৎ। ভারতে গিয়ে খেলবে, না কি ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট হাতছাড়া করবে— সেই উত্তর আর দেরিতে আসবে না।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment