রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ফের সরব তনুশ্রী, নানার সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ

Published on: October 12, 2026
---Advertisement---

অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর পর তাঁকে নিয়ে প্রশংসা ও নানা-র প্রতি শ্রদ্ধা প্রকাশ করছেন বলিউড থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আর তা নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা তনুশ্রী এবার তাঁর সমর্থকদেরও তীব্র আক্রমণ করলেন। সমাজ মাধ্যমে তিনি লেখেন, যাঁরা তাঁর অভিযোগ জানার পরেও নানার প্রশংসা করছেন, তাঁদের প্রতি তাঁর আর কোনও শ্রদ্ধা নেই। (Tanushree Dutta) এমনকী, তাঁদের পরিণতি নিয়েও কড়া মন্তব্য করেছেন অভিনেত্রী।

নানার সমর্থকদের নিশানা তনুশ্রীর


সোমবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষোভ উগরে দেন তনুশ্রী। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা পাটেকরের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন তিনি। অথচ সেই অভিজ্ঞতার কথা জানা সত্ত্বেও অনেকে নানার প্রশংসায় পঞ্চমুখ। বিষয়টি তাঁকে গভীরভাবে আঘাত করেছে। তনুশ্রী লেখেন, “হয়তো এই দুষ্ট সম্প্রদায়ের মানুষের নিজেদের আগুনেই ডুবে বা পুড়ে যাওয়া উচিত। নানার প্রত্যেক সমর্থককে ছাই হয়ে যেতে দেখব আমি।” তাঁর বক্তব্য, কোনও ব্যক্তিকে সমর্থন করার মধ্য দিয়েই মানুষের চরিত্র প্রকাশ পায়। যাঁরা তাঁর অভিযোগকে উপেক্ষা করে নানার পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা হারিয়েছেন তিনি।(Tanushree Dutta)

‘এভিল ডেড’ মন্তব্যেরও ব্যাখ্যা

নানার মৃত্যুর পর তাঁকে নিয়ে তনুশ্রীর ‘এভিল ডেড’ মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে একটি ভিডিয়ো প্রকাশ করেন অভিনেত্রী। তাঁর দাবি, কারও মৃত্যু হলেই অতীতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি মুছে যায় না। নানা পাটেকরকে ‘অসুস্থ মানসিকতার মানুষ’ এবং ‘সাইকোপ্যাথ’ বলেও আক্রমণ করেন তনুশ্রী। তাঁর দাবি, ২০২০ সাল থেকে নানা পাটেকরের কারণে প্রতিদিন তাঁকে যন্ত্রণা ও লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই হয়রানির পিছনে আরও একাধিক ব্যক্তি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। (Tanushree Dutta)

২০০৮ সালের ছবিকে ঘিরে বিতর্ক

প্রসঙ্গত, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী। ২০১৮ সালে তাঁর এই অভিযোগ ঘিরেই ভারতে MeToo আন্দোলন নতুন করে গতি পায়। উল্লেখ্য, দেওয়া প্রতিবেদনের দাবি অনুযায়ী, ৮ অক্টোবর গোয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মৃত্যু হয়েছে নানা পাটেকরের। তাঁর মৃত্যুর পরেও পুরনো অভিযোগ ঘিরে তনুশ্রীর বক্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। (Tanushree Dutta)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ফের সরব তনুশ্রী, নানার সমর্থকদের বিরুদ্ধে ক্ষোভ”

Comments are closed.