রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Hiran Chatterjee: হিরণের দ্বিতীয় বিয়ে কি বৈধ? থানায় অভিযোগ দায়ের প্রথম স্ত্রী অনিন্দিতার!

Published on: January 22, 2026
---Advertisement---

খড়্গপুরে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের। মেয়েকে সঙ্গে নিয়ে থানায় বুধবার সন্ধ্যায় থানায় যান অনিন্দিতা। অভিযোগ দায়ের করেন স্বামীর নামে।

হঠাৎ করেই সমাজ মাধ্যমে নিজের ছবি পোস্ট করেন হিরণ (Hiran Chatterjee)। বুধবার বরানসীর গঙ্গাপারে দ্বিতীয় বিবাহ সেরে ফেলেন।তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। ২৫ বছর আগে হিরণ বিয়ে করেছিলেন অনিন্দিতা চট্টোপাধ্যায়কে। তারপর থেকেই অভিনেতার দ্বিতীয় বিয়ে এখন চর্চায়। অনিন্দিতা দাবি করেছেন, তিনি ও হিরণ আইনিভাবে এখনও বিবাহিত। তাদের মধ্যে কোনও ডিভোর্স হয়নি। অনিন্দিতার অভিযোগ, দীর্ঘদিন তিনি মানসিক ও ঘরোয়া সমস্যার সম্মুখীন হলেও পরিবার ও মেয়ে-নিরাপত্তার কারণে চুপ ছিলেন।

তিনি বলেন, তাদের মধ্যে কোনও আলাদা হওয়া বা ডিভোর্স হয়নি। তাই এই দ্বিতীয় বিয়ে বৈধ নয়। অনিন্দিতা আরও অভিযোগ করেন, তাঁর ১৯-বছর বয়সী মেয়ে এই অবস্থার কারণে শারীরিক ও মানসিক চাপের সম্মুখীন, এবং বর্তমানে চিকিৎসা করাচ্ছন। এই ঘটনায় তিনি আইনগত পথে যেতে পিছপা হবেন না এবং সব প্রমাণসহ থানায় অভিযোগ দিয়েছেন।

বুধবার সন্ধ্যায় অনিন্দিতা তাঁর মেয়ে নিয়াসাকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় হাজির হয়ে হিরণ ও ঋতিকা-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে FIR রেজিস্টার করা হতে পারে। এই অভিযোগে মূল বিষয় আইনি বিবাহ অবস্থা, ডিভোর্সের প্রমাণ এবং দ্বিতীয় বিয়ের বৈধতা-সম্পর্কিত তথ্য থাকবে। এখন দেখার হিরণ কিভাবে সামলান এই আইনি আক্রমণ।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment