রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গোয়ালিয়রে মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১৩, আহত ৪০, ক্ষতিপূরণের ঘোষণা মোদির

Published on: October 18, 2026
---Advertisement---

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ১৩ জনের। আহত হয়েছেন প্রায় ৪০ জন। রবিবার, ১৮ অক্টোবর ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের কাছে অপেক্ষারত একাধিক পুণ্যার্থীর উপর উঠে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।(Gwalior Temple Tragedy)

দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

গোয়ালিয়রের এই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দুর্ঘটনায় প্রাণহানির খবর জেনে তিনি মর্মাহত।(Gwalior Temple Tragedy) যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্য

দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃত প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। দুর্ঘটনায় আহত প্রত্যেক ব্যক্তি পাবেন ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য।(Gwalior Temple Tragedy)

ভোরের দুর্ঘটনায় বিপর্যস্ত পরিস্থিতি

রবিবার ভোরে গোয়ালিয়রের একটি মন্দিরের কাছে এই দুর্ঘটনা ঘটে। সেখানে অপেক্ষা করছিলেন বেশ কয়েকজন পুণ্যার্থী। সেই সময় একটি ট্রাক তাঁদের মধ্যে কয়েকজনকে ধাক্কা মারে এবং একাধিক মানুষের উপর উঠে যায়। ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৪০ জন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের কাছে পুণ্যার্থীদের উপর ট্রাক উঠে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর হতাহতদের পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। (Gwalior Temple Tragedy)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now