টাইগার শ্রফের বাড়িতে গুলিচালনার ঘটনার পর বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এবার অভিনেতা অক্ষয় কুমারের বাড়িতেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। মুম্বইয়ের জুহুতে তাঁর বাড়িতে বুলেটপ্রুফ কাচের ঢাল বসানো হচ্ছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। যদিও এই খবরের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও মেলেনি। অন্যদিকে, সলমন খানের বান্দ্রার বাড়ির বাইরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর। (Tiger Shroff Firing Incident)
অক্ষয় কুমারের বাড়িতে বুলেটপ্রুফ কাচ
এনডিটিভির একটি রিপোর্ট অনুযায়ী, টাইগার শ্রফের বাড়িতে গুলিচালনার ঘটনার পর বলিউডের একাধিক অভিনেতা নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছেন। সেই কারণেই অক্ষয় কুমারের জুহুর বাড়িতে বুলেটপ্রুফ কাচের ঢাল বসানোর ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ একসঙ্গে ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’ ছবিতে অভিনয় করেছেন। (Tiger Shroff Firing Incident) পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক ভালো। একাধিকবার একসঙ্গে খেলাধুলো করতে এবং সময় কাটাতে দেখা গিয়েছে দু’জনকে। সলমন খানের সঙ্গেও অক্ষয়ের সুসম্পর্ক রয়েছে।
কী ঘটেছিল টাইগার শ্রফের সঙ্গে?
রবিবার ফুটবল খেলে মাঠ থেকে বেরোনোর সময় টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালায় দুই দুষ্কৃতী। বাইকে থাকা তৃতীয় এক ব্যক্তির সঙ্গে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় টাইগার সামান্য আহত হন। গুলিবিদ্ধ হন তাঁর গাড়িচালকও। পরে রাজস্থান পুলিশের অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্সের সদস্যরা তিন অভিযুক্তকে কোটা রেলস্টেশন থেকে গ্রেফতার করেন। ট্রেনে চেপে পালানোর চেষ্টা করছিল তারা। এরপর ধৃতদের মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। (Tiger Shroff Firing Incident)

ভুয়ো খবর ছড়ানো নিয়ে সতর্কবার্তা
এদিকে, মঙ্গলবার টাইগার শ্রফের দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে অভিনেতার নামে ভুয়ো বক্তব্য তৈরি ও ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। এমন কাজের সঙ্গে যুক্ত ব্যক্তি বা পেজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, টাইগার ও তাঁর দলের সরকারি মাধ্যমে প্রকাশিত তথ্যের উপরই ভরসা রাখার আবেদন করা হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে নিজে কোনও বিবৃতি দেননি টাইগার শ্রফ। (Tiger Shroff Firing Incident)













1 thought on “টাইগারের বাড়িতে গুলিচালনার জের, অক্ষয় কুমারের বাড়িতে বসছে বুলেটপ্রুফ কাচ”
Comments are closed.