রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ধসের জেরে কেরলে লাইনচ্যুত এক্সপ্রেসের ইঞ্জিন, বাতিল ৬ ট্রেন

Published on: October 22, 2026
Kerala Landslide
---Advertisement---

(Kerala Landslide) কেরলে প্রবল বৃষ্টির মধ্যে রেললাইনের পাশে ধস নামায় বিপর্যস্ত ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোরে পারাসসালা রেলস্টেশনের কাছে বিলাসপুর-তিরুনেলভেলি এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ঘটনায় কোনও যাত্রী বা রেলকর্মীর আহত হওয়ার খবর নেই। তবে পরিষেবা স্বাভাবিক করতে গিয়ে বাতিল করা হয়েছে ছ’টি প্যাসেঞ্জার ট্রেন। অন্যদিকে, একটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।

ভোরে দুর্ঘটনা, উদ্ধারকাজ শুরু

রেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ২টো ১৯ মিনিটে ২২৬১৯ নম্বর বিলাসপুর-তিরুনেলভেলি এক্সপ্রেসকে পারাসসালার কাছে থামানো হয়। (Kerala Landslide) ধসের পর ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে বলে জানা যায়। দ্রুত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাস্থলে পাঠানো হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও উদ্ধারকারী দল।

বাতিল ৬ ট্রেন, দেরিতে পরশুরাম এক্সপ্রেস

২০ অক্টোবর বিলাসপুর থেকে যাত্রা শুরু করা এক্সপ্রেসটি আপাতত নেয়াট্টিঙ্কারায় যাত্রা শেষ করবে। (Kerala Landslide) নেয়াট্টিঙ্কারায় থেকে তিরুনেলভেলি পর্যন্ত পরিষেবা আংশিক বাতিল। যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বাসের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবারের ছ’টি প্যাসেঞ্জার পরিষেবা বাতিল করা হয়েছে। কন্যাকুমারী-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল পরশুরাম এক্সপ্রেসের ছাড়ার সময় ভোর ৩টে ৪৫ মিনিট থেকে পিছিয়ে সকাল ৭টা করা হয়েছে।

বৃষ্টির জেরেই বিপর্যয়

তিরুবনন্তপুরমে বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। ২২ থেকে ২৫ অক্টোবর ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও রয়েছে। (Kerala Landslide) ট্রেনের আপডেটের জন্য রেলের অস্থায়ী নম্বর: ৯১৮৮২৪১৬৮১, ৯১৮৮৫২৩৯০৫ এবং ৮৫৯০১৩৭৯৭০।

যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে বিতর্ক, আদালতের নির্দেশে মুক্তি সৌরভ ও আশুতোষের


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ধসের জেরে কেরলে লাইনচ্যুত এক্সপ্রেসের ইঞ্জিন, বাতিল ৬ ট্রেন”

Comments are closed.