রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতায় করা মন্তব্য নিয়ে ক্ষমা চাইলেন রণবীর কাপুর

Published on: October 22, 2026
---Advertisement---

দশেরার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে ভুল শব্দ বলে ফেলেছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেই মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছিল চর্চা। অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন অভিনেতা। (Ranbir Kapoor Apology) বুধবার, ২১ অক্টোবর, চেন্নাইয়ে তাঁর আগামী ছবি ‘রামায়ণ’-এর সঙ্গীত অনুষ্ঠান ও অ্যালবাম প্রকাশের মঞ্চে দাঁড়িয়ে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

কী বলেছিলেন রণবীর?

২০ অক্টোবর, মঙ্গলবার, কলকাতায় দশেরার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে দশেরার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, “দশেরা আমাদের একটি সুন্দর কথা মনে করিয়ে দেয়। খারাপ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোরই অন্ত হবে।” রণবীরের বক্তব্যে ‘জয়’ বোঝাতে গিয়ে ‘অন্ত’ শব্দের ব্যবহার নিয়েই বিতর্ক শুরু হয়। তাঁর এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিনেতার মুখ ফসকে বলা এই শব্দ নিয়ে অনেকে মজা করেন। কেউ কেউ তাঁর আগামী ছবি ‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গও টেনে আনেন। (Ranbir Kapoor Apology)

‘মুখ ফসকে ভুল হয়েছে’, বললেন অভিনেতা

বুধবার চেন্নাইয়ে ‘রামায়ণ’ এর অনুষ্ঠানে রণবীর নিজের ভুল স্বীকার করে বলেন, “গতকাল দশেরার অনুষ্ঠানে যা ঘটেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমার মুখ ফসকে ভুল কথা বেরিয়ে গিয়েছিল। আমি বলতে চেয়েছিলাম, খারাপ যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য ও ভালোরই জয় হবে।” এর পরেই নিজের বক্তব্য বোঝাতে ‘রকস্টার’ ছবির কথা উল্লেখ করেন অভিনেতা। সেই ছবিতে সঙ্গীত পরিচালক এ আর রহমানের সঙ্গে কাজ করেছিলেন তিনি। ছবির একটি গানের কথা উদ্ধৃত করে রণবীর বলেন, “আমি যা বলতে চাই, আমার শব্দই তা নষ্ট করে দেয়।” এরপর ফের ক্ষমা চান তিনি। (Ranbir Kapoor Apology)

‘রামায়ণ’-এর সঙ্গীত প্রকাশ

পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় দেখা যাবে যশকে। ২১ অক্টোবর চেন্নাইয়ের চেন্নাই ট্রেড সেন্টারে ছবিটির সঙ্গীত অনুষ্ঠান ও সম্পূর্ণ অ্যালবাম প্রকাশের আয়োজন করা হয়। সেই মঞ্চ থেকেই নিজের মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন অভিনেতা। (Ranbir Kapoor Apology)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now