রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

KING: বড়দিনে বড় পর্দায় ‘কিং’ এর গর্জন, মুক্তির দিন ঘোষণা শাহরুখের

Published on: January 25, 2026
---Advertisement---

অপেক্ষার অবসান, অবশেষে প্রকাশ্যে এল বলিউডের বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘কিং’ -এর মুক্তির দিন। ভক্তদের জন্য বড়সড় চমক দিয়ে নির্মাতারা জানিয়ে দিলেন আগামী ২৫ ডিসেম্বর ২০২৬, অর্থাৎ বড়দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই হেভিওয়েট অ্যাকশন ছবি। KING

গত বছর ২ নভেম্বর,শাহরুখ খানের জন্মদিনে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল ‘কিং’-এর টিজার। অনেকের কাছেই তা ছিল বাদশার তরফে ভক্তদের জন্য একপ্রকার রিটার্ন গিফট। এবার সেই উন্মাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি স্বল্পদৈর্ঘ্যের অ্যাকশন-প্যাকড ভিডিও প্রকাশ করে ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা-“২৫ ডিসেম্বর ২০২৬, হলে গর্জন করার জন্য প্রস্তুত কিং।”

উল্লেখ্য, প্রায় চার বছরের বিরতির পর ২০২৩ সালে ‘পাঠান’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন শাহরুখ খান। সেই ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপর ‘জওয়ান’ তো আগের সাফল্যকেও ছাপিয়ে যায়। দুটো ছবিই জায়গা করে নেয় হাজার কোটির ক্লাবে। যদিও ‘ডাঙ্কি’ সেই উচ্চতায় পৌঁছাতে না পারলেও, অভিনয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন শাহরুখ।

‘ডাঙ্কি’ -র পর এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে। ফলে আবারও দীর্ঘ অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই অপেক্ষার কেন্দ্রে এখন একটাই নাম ‘কিং’। জানা যাচ্ছে, এই ছবিতে একেবারে ‘লার্জার দ্যান লাইফ’ অবতারে, দুর্দান্ত সব স্টান্টে দেখা যাবে শাহরুখ খানকে। শোনা যাচ্ছে, তাঁর কেরিয়ারের অন্যতম সবচেয়ে বড় প্রোজেক্ট হিসেবেই ধরা হচ্ছে ‘কিং’ কে। KING

সব মিলিয়ে বছরের শুরুতে বাদশার এই নতুন অবতারের খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা তুঙ্গে ভক্তমহলে। এখন শুধু দিন গোনার পালা, আর ঠিক এগারো মাস পরেই বড় পর্দায় চলবে ‘কিং’ -এর রাজত্ব।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment