রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চারধাম যাত্রার পথে বারবার দুর্ঘটনা, উত্তরাখণ্ডে ১০ বছরে প্রাণ হারালেন ২১ জন

Published on: October 30, 2026
---Advertisement---

উত্তরাখণ্ডের আকাশে ফের হেলিকপ্টার দুর্ঘটনা। শুক্রবার বদ্রীনাথ থেকে ছয় জনকে নিয়ে দেরাদুনের উদ্দেশে রওনা দিয়েছিল একটি হেলিকপ্টার। কিন্তু জোশীমঠের কাছে ছাই (Chayee) গ্রামের কাছে সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয় জনেরই কী পরিণতি হয়েছে, তা নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন এবং সেনাবাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। এই দুর্ঘটনার পরেই নতুন করে সামনে এসেছে উত্তরাখণ্ডে গত এক দশকে একের পর এক হেলিকপ্টার দুর্ঘটনার পরিসংখ্যান। (Uttarakhand Helicopter Crash)

১০ বছরে একাধিক দুর্ঘটনা, মৃত ২১

২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে উত্তরাখণ্ডে অন্তত ১২টি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বাকি সাতটি ক্ষেত্রে বড়সড় প্রাণহানি না হলেও জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটি এবং অন্যান্য কারণে দুর্ঘটনা ঘটেছে। গত বছর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মহোল রাজ্যসভায় জানিয়েছিলেন, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে মোট ১২টি বড় হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তার মধ্যে সাতটিই উত্তরাখণ্ডে। এই দুর্ঘটনাগুলিতে দেশে মোট ৩০ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ২১ জনই উত্তরাখণ্ডের বাসিন্দা বা ওই রাজ্যে দুর্ঘটনার শিকার। মহারাষ্ট্রে চারটি দুর্ঘটনায় সাত জন এবং ছত্তীসগঢ়ে একটি দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। (Uttarakhand Helicopter Crash)

কেদারনাথ যাত্রার পথে একাধিক দুর্ঘটনা

উত্তরাখণ্ডের অন্যতম ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের অক্টোবরে। কেদারনাথে তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় পাহাড়ে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। মৃত্যু হয় পাইলট-সহ সাত জনের। ২০২৫ সালের ৮ মে উত্তরকাশী এবং ১৫ জুন কেদারনাথের কাছে আরও দুটি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়। গত বছর মাত্র ৪৫ দিনের মধ্যে চারধাম যাত্রার পথে মোট পাঁচটি হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা সামনে এসেছিল।

কী কারণে বাড়ছে দুর্ঘটনা?

বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাসের অভাব এবং পর্যাপ্ত প্রশিক্ষণের মতো বিষয়গুলিতে আরও নজর দেওয়া জরুরি। প্রতিকূল আবহাওয়ায় হেলিকপ্টার চলাচলে নিয়ন্ত্রণ আনা এবং উচ্চ পার্বত্য অঞ্চলে পাইলটদের বিশেষ প্রশিক্ষণেরও প্রয়োজন। এদিকে, শুক্রবারের দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এম/এস ট্রান্স ভারত অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেডের সমস্ত হেলিকপ্টার চলাচল বন্ধ রাখা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। (Uttarakhand Helicopter Crash)

দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে পাইলট ক্যাপ্টেন হিমাংশু-সহ ছিলেন প্রতাপ, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচএস নটরাজ। দুর্ঘটনার খবর জানিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এক্স-এ লেখেন, জোশীমঠের কাছে ছাই গ্রামের পাশে হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতর এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now