ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়া। আর সেই লড়াইয়ে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করাই স্বাভাবিক। তবে হংকং সিক্সেসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের পর ম্যাচের থেকেও বেশি চর্চায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অভিনন্দনবার্তা। (Shehbaz Sharif Trolled) ছয় ওভারের বিনোদনমূলক টুর্নামেন্টে জয়ের পর দলকে শুভেচ্ছা জানাতেই সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়লেন তিনি। নেটিজেনদের একাংশের বিদ্রুপ, ‘বড়া হি খালি পিএম হ্যায়’! অর্থাৎ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর হাতে নাকি তেমন কোনও কাজ নেই!
Table of Contents
জয়ের পরেই শাহবাজের অভিনন্দনবার্তা
শুক্রবার, ৩০ অক্টোবর হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে ভারতকে চার উইকেটে হারায় পাকিস্তান। সেই জয়ের পর সমাজমাধ্যম ‘এক্স’-এ পাকিস্তানের ক্রিকেটারদের অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি লেখেন, হংকং সিক্সেসের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য দলের ক্রিকেটারদের অভিনন্দন। পাশাপাশি, ম্যাচটিকে ভালো ক্রিকেটের লড়াই বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি এবং তাঁর দলকেও ক্রিকেটারদের প্রস্তুতি ও সহায়তার জন্য কৃতিত্ব দেন পাক প্রধানমন্ত্রী। (Shehbaz Sharif Trolled)
‘বড়া হি খালি পিএম হ্যায়’, কটাক্ষ নেটিজেনদের
(Shehbaz Sharif Trolled) পাক প্রধানমন্ত্রীর এই পোস্ট ঘিরেই শুরু হয় ট্রোলিং। নেটিজেনদের একাংশের বক্তব্য, হংকং সিক্সেস কোনও বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো বড় মাপের প্রতিযোগিতা নয়। সেখানে ভারতের বিরুদ্ধে জয়ের জন্য প্রধানমন্ত্রীর এমন উচ্ছ্বসিত অভিনন্দনবার্তা কেন, সেই প্রশ্নও তোলেন অনেকে। ‘বড়া হি খালি PM হ্যায়’-এর মতো কটাক্ষের পাশাপাশি নেটিজেনদের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ আবার ‘ছুটি ঘোষণা করুন’ বলেও বিদ্রূপ করেন। উল্লেখ্য, হংকং সিক্সেস হল ছয় ওভারের দ্রুতগতির ক্রিকেট প্রতিযোগিতা, যার আয়োজন করে ক্রিকেট হংকং, চায়না এবং এটি আইসিসি অনুমোদিত। তবে ভারত-পাকিস্তান দ্বৈরথের জনপ্রিয়তার কারণে এই ম্যাচও ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।
ODI দলে কেন সুযোগ পাচ্ছেন না অভিষেক, ঈশানরা? BCCI-কে কড়া বার্তা যুবরাজের
ছয় ওভারে ৮৮ রান ভারতের
শুক্রবার, হংকং সিক্সেস ২০২৬-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি। ছয় ওভারে ভারত তোলে ৮৮/৫। ভারতের হয়ে মাত্র ১১ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ওপেনার রাহুল ত্রিপাঠী করেন ৯ রান। নীতীশ রানা ১৯ রানে থাকাকালীন রিটায়ার্ড আউট হন। রাহুল তেওয়াটিয়া ও ভারত অধিনায়ক ক্রুণাল পান্ডিয়া গোল্ডেন ডাক হন। শেষ ওভারে শশাঙ্কও আউট হন।
আব্বাস-নাফের ঝড়ে জয় পাকিস্তানের
৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল পাকিস্তান। প্রথম ওভারেই ক্রুণাল পান্ডিয়ার বলে টানা পাঁচটি ছক্কা হাঁকান আব্বাস আফ্রিদি। মাত্র আট বলে ৩৫ রান করেন পাকিস্তানের অধিনায়ক। ওই ওভারে ওঠে ৩১ রান। পরের ওভারে টি নটরাজনের বলে ২৮ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। শশাঙ্কের বলে আব্বাস আউট হলেও থামানো যায়নি খোয়াজা নাফেকে। মাত্র ১২ বলে অপরাজিত ৪১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার। শেষ পর্যন্ত ৩.৫ ওভারেই ৮৯ রান তুলে চার উইকেটে জেতে পাকিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে এটি ছিল টুর্নামেন্টের প্রথম জয়। (Shehbaz Sharif Trolled)












