ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

অর্ণবের পর ধেয়ে আসছে মুরাসু, অন্ধ্র উপকূলের কবে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়?

Published on: November 1, 2026
cyclone murasu
---Advertisement---

অর্ণবের ঝাপটা মিটতে না মিটতেই ফের ঘূর্ণিঝড়ের কবলে অন্ধ্র উপকূল। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়। আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। ভারতের আবহাওয়া দফতরের (আইএমডি) তথ্য অনুসারে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ (Murasu)-এ পরিণত হতে পারে। এই নিম্নচাপটি রবিবার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সম্ভবনা রয়েছে। আগামী ৩ নভেম্বর, মঙ্গলবার সকালে এই ঘূর্ণিঝড়টি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে (cyclone murasu)।

এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’। এই নামটি ভারতের প্রস্তাবিত। তামিল ভাষায় ‘মুরাসু’ শব্দের অর্থ ঢোল বা বাদ্যযন্ত্র। গত সপ্তাহে ‘অর্ণব’-এর তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে অন্ধ্র উপকূলের একাংশ। এবার সেই ঘা শুকতে না শুকতেই নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র আগমন। অর্ণবের ধ্বংসলীলায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এবার ‘মুরাসু’ ঘূর্ণিঝড়ের আশঙ্কায় অন্ধ্র উপকূল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ আইএমডি (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে অন্ধ্রপ্রদেশ, রায়ালসীমা এবং ওডিশার কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে (cyclone murasu)।

আইএমডি (IMD)-র এক আধিকারিক মৃত্যুঞ্জয় মহাপাত্রের বক্তব্য, এই ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার হতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তুলনায় কম শক্তিশালী বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

cyclone murasu: ভারী বৃষ্টির সতর্কতা

IMD-এর পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশ ও ইয়ানামের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালে ৫ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কেরল ও মাহেতে ৪ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। ফলে, এই আবহাওয়া পরিস্থিতির প্রভাব কেবল অন্ধ্রপ্রদেশেই সীমাবদ্ধ থাকবে না। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার অবনতি ঘটতে পারে।

‘মুরাসু’কীভাবে ঘূর্ণিঝড়ে?

IMD-এর তথ্য অনুসারে, শনিবার সন্ধ্যার মধ্যে এটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ২ নভেম্বর এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। সোমবার সন্ধ্যার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দফতর ক্রমাগত এই ঝড়ের গতিপথ ও তীব্রতার ওপর নজর রাখছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now