ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফ্রিজ খুলে খাবার খেয়ে বিদেশি মদ নিয়ে চম্পট, গড়িয়ায় চাঞ্চল্য

Published on: November 2, 2026
Garia theft
---Advertisement---

গৃহস্থের বাড়িতে চুরির পাশাপাশি ফ্রিজ খুলে খাবারও খেয়ে গেলো চোর। দামি সামগ্রীর মধ্যে চুরি গেল বিদেশি মদও। সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সেই ছবি। দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া ফরতাবাদ বি ৬-এর ঘটনা। মুখে কালো কাপড় বেঁধে লোহার গ্রিল কেটে বাড়ির ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। মূল্যবান সামগ্রীর পাশাপাশি চুরি গিয়েছে নগদ টাকাও (Garia theft)।

Garia theft: কী কী চুরি গেল?

বাড়ির গৃহকর্তা পৃথ্বীরাজ রায় জানান, “রবিবার সন্ধ্যার দিকে তিনি এবং তাঁর স্ত্রী, সন্তান কেউই বাড়িতে ছিলেন না। রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে এই গোটা ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা রান্নাঘরের জানলার গ্রিল কেটে ভিতরে ঢোকে। প্রথমে তারা সিসিটিভি ক্যমেরাও হ্যাক করে। তারপর ফ্রিজ খুলে আইসক্রিম, কেক খেয়ে কিছুটা সিসিটিভি ক্যামেরার উপর লাগিয়ে দেয়। গোটা বাড়িতে তল্লাশি চালায় তারা। গয়না, মূল্যলান সামগ্রী ও নগদ টাকাও নিয়ে যায়। এমনকি, ক্যামেরা, হার্ডডিস্কও নিয়ে যায় তারা।”

তিনি আরও বলেন, “মোট তিন জন এসেছিল। একজন বাড়ির বাইরে বাইকে বসেছিল। চুরির পর, সেই সব সামগ্রী নিয়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীরা। এটা শুধু আমার বাড়িতে হয়নি। এর আগেও এই পাড়ায় এমন ঘটনা ঘটেছে। এই নিয়ে চতুর্থবার। বার বার একই জিনিস হচ্ছে।”

তিনি জানান, বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছেন। পুলিশ তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা করছে। এই ঘটনা আগেও বার বার ঘটেছে। প্রশাসনকে এর আগেও বার বার জানিয়েছেন। তবে এই ঘটনার পর থেকেই আরও আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। রায় পরিবারের দাবি, এবার অন্তত কোনও ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now